-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সম্ভবের জন্য পথও দেখিয়েছেন বিডিক্রিকটাইমকে দেওয়া সাক্ষাৎকারে, করেছেন পারফরম্যান্স ও ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা। সাক্ষাৎকার নিয়েছেন শোয়েব আক্তার।
প্রশ্ন: গেল ২০ বছরে ১১৯ টি টেস্ট ম্যাচ খেলে ১৪ জয়ের বিপরীতে ৮৯ হার। বাংলাদেশের সামগ্রিক পারফম্যান্সকে কিভাবে মূল্যায়ন করবেন?
নাজমুল আবেদীন ফাহিম: হয়তো এ পারফম্যান্স সন্তোষজনক নয়। কিন্তু এখানে দুই-তিনটা ব্যাপার আছে। একটা হল যে বাংলাদেশ দল কখনোই ধারাবাহিক টেস্ট খেলার সুযোগ পায় না। আজকে একটা সিরিজ খেলেছে বা দুটি ম্যাচের একটা সিরিজ খেলার পর দেখা যাবে যে লম্বা একটা বিরতির পর আবার খেলতে হয়েছে। তখন খেলাটাকে আবার নতুন করে বুঝতে হয়েছে। যদি ধারাবাহিকতা থাকত তখন বাংলাদেশ দল হয়তো আরও ভালো করতে পারত। দ্বিতীয়ত, টেস্ট খেলার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার এবং এজন্য যে ধরনের ঘরোয়া ক্রিকেটের মান দরকার সেই ঘরোয়া ক্রিকেটটা আমাদের নেই। টেস্টে যে ধরনের চাপের মধ্যে থেকে খেলতে হয়, যে ধরনের কন্ডিশনে খেলতে হয়, যে ধরনের প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হয় সেটা আমরা আমাদের ঘরোয়া ক্রিকেটে পাই না।
প্রশ্ন: অনেকেই মনে করেন টেস্টের জন্য আলাদা দল প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে টেস্টের জন্য আলাদা দল গঠন কতটুকু বাস্তবসম্মত ও কার্যকরী বলে মনে করেন?
নাজমুল আবেদীন ফাহিম : আমাদের জন্য কঠিন। কারণ আমাদের দেশে খেলোয়াড় তৈরি হয় আন্তর্জাতিক ক্রিকেট খেলে। আমাদের ঘরোয়া ক্রিকেট আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করার জন্য উপযুক্ত নয়। এজন্য আমাদের খেলোয়াড়ের সংখ্যা খুব কম। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পায় তারাই শুধু নিজেদের গড়ে তুলতে পারে। আমাদের হাতে পর্যাপ্ত ক্রিকেটার থাকলে আমরা আলাদা দল গঠন করতে পারতাম। তারপরেও এখন আস্তে আস্তে ঐ চিন্তাধারাটা চলে এসেছে। তবে খুব বেশি পরিবর্তন কিন্তু আমরা দেখব না। একজন বা দুইজনের পার্থক্য হয়তো আমরা দেখবো।
এটা করতে হলে আমাদের ঘরোয়া ক্রিকেটকেও একই ভাবে সাজাতে হবে। যখন বিভাগীয় পর্যায়ে খেলা হয় তখন বিভিন্ন ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল গঠন করলে একটা সংস্কৃতি গড়ে উঠবে এবং ওখান থেকে হয়তো সূচনা হতে পারে এবং ভবিষ্যতে আমাদের জাতীয় দলের জন্য আলাদা দল করতে পারি। তবেএখনই এটা সম্ভব না।
[caption id="attachment_141912" align="aligncenter" width="960"]
নাজমুল আবেদীন ফাহিম[/caption]
প্রশ্ন : টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২০ বছর পার হয়ে গেলেও এখনও শক্তিশালী পেস অ্যাটাক গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। এর পেছনের কারণ কি?
নাজমুল আবেদীন ফাহিম : বোলিংয়ে পেস এবং স্পিন দুটোতেই আমরা দুর্বল বলে আমাদের মনে হয়। দেশের ভেতরে আমাদের স্পিন কার্যকর থাকে কারণ উইকেটগুলো স্পিন সহায়ক হয়। অন্যথায় দেশের বাইরে যখন আমরা যাই তখন সহজেই প্রতিপক্ষের ২০ উইকেট নিতে পারি না। দুদিকেই আমাদের ঘাটতি আছে। তবে পেস বোলিং এ কিন্তু একটু বেশি ঘাটতি আছে।
আমরা ২০১৫ সালের দিকে দেখে ছিলাম পেস বোলিং এ আমরা কিছুটা উন্নতির দিকে যাচ্ছি। তখন হিথ ( হিথ স্ট্রিক) আমাদের জাতীয় দলের পেস বোলিংয়ের দায়িত্বে ছিলেন। তারপরে আমরা ক্রমান্বয়ে অবনতির দিকে ধাবিত হয়েছি এবং এখন অবস্থা খুব খারাপ।
আমার মনে হয় এটা যাদের দায়িত্বে ছিল তাদের কাছে থেকে জেনে নেওয়া দরকার ছিল যে কেন আমাদের পেস বোলিংয়ের অবস্থা এমন হল? আমরা আমাদের পেসারদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। এছাড়া পেস বোলারদের ধারাবাহিক একটা মনিটরিং এর মধ্যে রাখা এবং একটা সিস্টেমের মধ্যে রেখে পরিচালনা করা- সেটা আমরা করতে পারিনি। আর পেসারদেরকেও আরও পরিশ্রমী হতে হবে।
প্রশ্ন : 




