-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মুমিনুল, রাহী ও নাঈম ৩ জনই সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার সময় চোট পান। গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মুমিনুল। এতে তার আঙুলের হাড়ে চিড় ধরা পড়ে। এরপর চোট সারাতে দুবাইয়ে অস্ত্রোপচার করা হয়।
বিসিবি চিকিৎসক দেবাশীষ জানিয়েছেন, মুমিনুলের পুনর্বাসন অর্থাৎ চোট সারানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি জানান, 'আমরা চিকিৎসকের গাইডলাইন অনুসারে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দিয়েছি।'
বেক্সিমকো ঢাকার হয়ে খেলার সময় চোট পান নাঈম, তিনিও ফিল্ডিং করতে গিয়েই। শল্যবিদের ছুরির নিচে যেতে হয়েছে তাকেও। দেশেই হয়েছে তার অস্ত্রোপচার। পুনর্বাসন প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে।
দেবাশীষ বলেন, 'নাঈমের রিহ্যাব প্রক্রিয়া দুই একদিনের মধ্যে শুরু হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্টের আগে যে প্রস্তুতি ম্যাচ আছে অর্থাৎ ২৮ জানুয়ারি যে ম্যাচটা হবে সে ম্যাচ শুরু হওয়ার আগে যেন এই দুইজন পরিপূর্ণ ফিটনেস ফিরে পায়। এই উদ্দেশ্যেই বিসিবির মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। আমরা খুবই আশাবাদী দুইজনের ব্যাপারেই যে তারা প্রোপার রিহ্যাবের পর পরিপূর্ণ ফিটনেস নিয়েই প্রস্তুতি ম্যাচের আগে ফিরতে পারবে।'
ফরচুন বরিশালের হয়ে বোলিং করতে গিয়ে পায়ে টান লাগে পেসার রাহীর। তিনিও টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। মুমিনুল-নাঈমের মত অবশ্য এত সময় লাগবে না তার মাঠে ফিরতে। দেবাশীষের ভাষ্য, 'রাহী গ্রেড ওয়ান স্ট্রেইনে ভুগছিল। আমরা গতকালও রিভিউ করেছি ওর সমস্যাটা। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা আশা করছি ও পুরো বোলিং ফিটনেস ফিরে পাবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ওকে পুরো ফিট পাওয়া যাবে।'
এছাড়া চোট আক্রান্ত আরও দুই ক্রিকেটার পেসার শফিউল ইসলাম ও অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর বিষয়েও কথা বলেছেন দেবাশীষ। কাঁধের অস্ত্রোপচারের কারণে মৃত্যুঞ্জয়ের প্রথম পর্বের পুনর্বাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত হলেও এখন পুরোদমে চলছে দ্বিতীয় দফার পুনর্বাসন কার্যক্রম। তবে ২ সপ্তাহের মধ্যেই ফিরে পাবেন ফিটনেস। শফিউলের সমস্যা মেরুদণ্ডে। আপাতত ইনজেকশন দিয়ে চলবে তাকে সারিয়ে তোলার চেষ্টা। এই চিকিৎসা কার্যকর হলে ২-৩ সপ্তাহের মধ্যেই ফিটনেস ফিরে পাবেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




