-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এ টেস্টে উইন্ডিজ যেন এখন চরম দুর্বিপাকে। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে ইতোমধ্যেই। হাতে আছে শেষ পাঁচ উইকেট। এ পুঁজি নিয়েই জোমেল ওয়ারিকান চান ঘুরে দাঁড়াতে।
শুরু থেকেই সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজের স্পিনে কাঁপতে থাকে উইন্ডিজ। প্রথম পাঁচ ব্যাটসম্যান বোল্ড হয়েছেন এ দুই স্পিনারের কাছে। তাদের ঘূর্ণির কোনো জবাব ছিল না উইন্ডিজ ব্যাটসম্যানদের। ওয়ারিকান মনে করেন, ব্যাটসম্যানরা বলে আরো বেশি টার্ন আশা করেছিলেন। কিন্তু বল এত টার্ন না করায় লাইন মিস করে গিয়েছেন ব্যাটসম্যানরা। প্রথম টেস্টেও সব ব্যাটসম্যানরা যখন ব্যর্থ ছিলেন তখন দৃঢ়তা দেখান শিমরন হেটমেয়ার এবং শেন ডাওরিচ। এবারও ২৯ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হওয়া উইন্ডিজকে পথ দেখানোর চেষ্টায় আছেন দুজন।
তিনি বলেন, "আমি মনে করি আমরা বেশি টার্নের আশায় খেলেছিলাম কিন্তু বল সোজাই গিয়েছে ও আমরা আমাদের মূল উইকেটগুলো হারিয়েছি। কাল যে ব্যাটসম্যানরা নামবে তাদের মাহে নিজেদের প্রয়োগ করতে হবে এবং সকালে উইন্ডিজকে ভাল একটা শুরু এনে দিবে। দীর্ঘ সময় ফিল্ডিংয়ের পর দল হিসেবে আমরা যে অবস্থায় থাকতে চাই এমন আদর্শ অবস্থান এটি না। এটি দলের জন্য হতাশাজনক কিন্তু আমাদের কাল ঘুরে দাঁড়াতে হবে। আশা করি, হেটমেয়ার এবং শেন ডাওরিচ বড় স্কোর পাবে এবং ম্যাচটাকে চতুর্থ দিনে নিয়ে যাবে। কারণ তারা ব্যাটিংয়ে বেশ স্বাচ্ছন্দ্যে মনে হয়েছে।"
বাংলাদেশ প্রথম দিনে আরো ভালো উইকেটে ব্যাটিং করার সুযোগ পেয়ছে বলে মনে করেন তিনি। তবে ব্যাটিংয়ে ব্যর্থতার দায় উইকেটকে দিচ্ছেন না তিনি। তিনি বলেন, "এটা দ্বিতীয় দিনের উইকেট। বাংলাদেশ যখন ব্যাট করেছিল তখন প্রথম দিনের উইকেট ছিল এবং আরো ভালো ছিল। তবে আমরাও ভালো ব্যাটিং করিনি।"