-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শুধু পরিকল্পনা করেই বসে নেই বোর্ড। এবার তা বাস্তবায়নের লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছে বিসিবি। যা গড়িয়েছে বেশ দূর অবধি।
বিসিএলের আসর মাঠে পরিকল্পনা অনুযায়ী যেন শুরু হয় তার জন্য আজ (বুধবার) টুর্নামেন্ট কমিটি, নির্বাচক ও বিসিএলের অংশগ্রহণকারী চার ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি। যেখানে ওঠে এসেছে প্রতিযোগিতাটি শুরুর সম্ভাব্য সময়।
বিসিবি জানুয়ারির ৫ তারিখ থেকে বিসিএল আয়োজন করতে চাইলেও তা আর হচ্ছে না। দুই ফ্র্যাঞ্চাইজির আপত্তিতে বিসিএলের ষষ্ঠ আসর মাঠে গড়ানোর সময় তাই কিছুদিন পিছিয়ে যাচ্ছে। পূর্ব প্রস্তুতি ও পরিকল্পনার জন্য দশ দিনের সময় চেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
অর্থাৎ পরিকল্পনা ও প্রস্তুতি শেষে ১৫ জানুয়ারি থেকে বিসিএলের ষষ্ঠ আসরে অংশ নিতে চায় দলগুলো। তবে এক্ষেত্রে আবার আপত্তি করে বসেছে বিসিবি। কারণ কোনো ভাবেই ৫ দিনের বেশি সময় বাড়াতে নারাজ ক্রিকেট বোর্ড।
এদিকে এরই মধ্যে দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন নির্বাচকরা নিশ্চিত করে জাতীয় দলের প্রধান নির্বাচক জানিয়েছেন, ‘আমরা বিসিএল আয়োজনে ৮০ ভাগ কাজ এগিয়ে নিয়েছি। এখন চারটা দল তৈরি করে দিচ্ছি। আমরা চাইছি জাতীয় লিগে যারা সেরা পারফরমার আছে ওদেরকে যেন সুযোগ দিতে পারি। সঙ্গে এইচপির খেলোয়াড়রা আছে।’
ত্রিদেশীয় সিরিজের জন্য বিসিএলের শুরুর দিকে জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নিতে পারবেন না বিসিএলের ষষ্ঠ আসরে। তবে তিন জাতি টুর্নামেন্টের দলে যারা থাকবেন না আর লঙ্কানদের বিপক্ষে ৩১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টেস্ট স্কোয়াডে যেসকল ক্রিকেটাররা জায়গা পাবেন তারা বিসিএলে অংশ নিবেন বলে এসময় নিশ্চিত করেছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পাঁচ আসরের দু’বারের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন। শেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বিসিবি নর্থ জোন।