-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সেবার মোহাম্মদ শহীদের স্ত্রী ফারজানা আক্তারকে বিসিবি থেকে সব ধরণের সহায়তার আশ্বাস দেওয়া হয়। ফারজানার বাবার পক্ষ এবং শ্বশুর পক্ষ- উভয় পক্ষ বসে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আশ্বাসও দেওয়া হয় বিসিবিকে। কিন্তু অনেক দিন পেরিয়ে গেলেও টনক নড়েনি ডানহাতি ফাস্ট বোলারের। এখনও ফারজানাকে স্ত্রীর মর্যাদা দেওয়া দূরে থাক, নিজের ঘরেই তুলেননি শহীদ।
সম্প্রতি একটি প্রতিবেদনে উঠে এসেছে এমন লোমহর্ষক তথ্য। মাস দুয়েক আগে কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হয়- স্ত্রীকে দুই সন্তান সহ নিজের বাসায় নিয়ে গেছেন শহীদ। যদিও শহীদের স্ত্রী ফারজানা জানিয়েছেন, এমন খবর ভুয়া এবং উদ্দেশ্যপ্রণোদিত।
শহীদের পারিবারিক টানাপড়েনের ব্যাপারটি নিয়ে নিতান্তই বাধ্য হয়ে কথা বলেছিলেন বিসিবি কর্মকর্তা, জাতীয় দলের ম্যানেজার ও সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। কিন্তু শহীদ পাত্তা দেননি বয়োজ্যেষ্ঠ এই ক্রিকেট ব্যক্তিত্বের কথায়ও।
এমন অবস্থায় বাধ্য হয়ে মুন্সিগঞ্জের শিবের পাড়ায় বাবার বাড়িতেই অবস্থান করছেন শহীদের স্ত্রী ফারজানা আক্তার ও তাদের দুই শিশুসন্তান। সন্তানদ্বয়ের একজনের নাম আরাফ (৩ বছর) এবং অন্যজনের নাম আরোহী (১ বছর)। স্ত্রীর খোঁজখবর তো শহীদ নিচ্ছেনই না, নিচ্ছেন না সন্তানদের খোঁজও। এমনকি তাদের ভরণপোষণের টাকাও দিচ্ছেন না ২৮ বছর বয়সী ক্রিকেটার।
গত ঈদুল ফিতরের দুই দিন আগে দুই সন্তান সহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেন শহীদ। এরপর দুই পক্ষের মধ্যে একাধিকবার আলোচনার চেষ্টা করা হলেও আসেনি কোনো সমাধান। এমনকি দেশের ক্রিকেটের অভিভাবক বিসিবির হস্তক্ষেপেও টনক নড়েনি ক্রিকেটের কারণে রাতারাতি সাধারণ থেকে তারকা বনে যাওয়া মোহাম্মদ শহীদের।