-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দোষ প্রমাণিত হলে জাতীয় দলের পেসার মোহাম্মদ শহীদকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। পারিবারিক বিতর্কে জড়িয়ে পড়া পেসারের স্ত্রী সম্প্রতি বিসিবি অফিসে এসে অভিযোগ জানালে নতুন করে বিতর্ক সৃষ্টি হয় দেশের ক্রিকেটপাড়ায়।
এ সম্পর্কে সকল অভিযোগ ও বিস্তারিত জানিয়ে বিসিবির কাছে চিঠি জমা দিয়েছেন শহীদের স্ত্রী ফারজানা আক্তার। রোববার বিসিবি অফিসে থাকাকালীন অভিযোগপত্র জমা দেন তিনি।
বিসিবি থেকে তাকে দেওয়া হয়েছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস। ফারজানা বলেন, ‘বিসিবি আমাকে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। সেই সঙ্গে পারিবারিকভাবেও মীমাংসার কথা বলেছেন। তারা বলেছেন, এ ব্যাপারে তদন্ত করা হবে এবং দোষী প্রমাণ হলে কোনোরূপ ছাড় দেবেন না তারা।’
ব্যাপারটা পারিবারিক বলে ঘরোয়াভাবে ঝামেলা মিটিয়ে ফেলতে চাচ্ছে বিসিবিও। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বিসিবি চেষ্টা করবে এই সমস্যার সমাধান দিতে। তবে যেহেতু বিষয়টা পারিবারিক তাই এটা ঘরোয়াভাবে সমাধানই হবে শ্রেয়। তবে বিসিবি সমস্যা সমাধানে সাহায্য করবে।’
২০১১ সালের ২৪ জুন পারিবারিকভাবে বিয়ে করেন শহীদ ও ফারজানা, শহীদ তখন অখ্যাত ক্রিকেটার। বিয়ের পর ভালোই চলছিল সবকিছু। ২০১৫ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় শহীদের। তারখাখ্যাতির ছোঁয়ায় এর পরই বদলে যান তিনি। স্ত্রীর অভিযোগ, তারকাখ্যাতি পাওয়ার পর পরকীয়ায় জড়িয়ে পড়েন শহীদ। এমনকি এই কারণে এক নারীকে গর্ভধারণও করতে হয়। গত ২৩ জুন স্ত্রী-সন্তানকে বাড়ি থেকে বের করে দেন এই পেসার।