-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে নেতিয়ে পড়া বাংলাদেশ কিছুটা হলেও ঝলক দেখিয়েছে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে। আর এতে ম্যাচ হারলেও লড়াকু মনোভাবের কারণে স্বস্তি পাওয়ার উপাদান খুঁজে পাচ্ছেন ক্রিকেট সমর্থকরা। বাংলাদেশের জন্য আপাতত স্বস্তির বিষয় যে এটাই।
টস জিতে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের হাফ-সেঞ্চুরিতে ১৯৫ রানের বিশাল পুঁজি পায় স্বাগতিক দল। ৪৪ বলে ৫৯ রানের ইনিংস খেলে দলের স্কোর বড় করতে বড় ভূমিকা ডি ককের। ১ রানের জন্য হাফ-সেঞ্চুরির দেখা না পাওয়া ভিলিয়ার্স মোকাবেলা করেছেন মাত্র ২৭ বল। শেষদিকে ফারহান বেহারডিনের ১৭ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসে শ্লথ হয়নি প্রোটিয়াদের রানের গতি।
বাংলাদেশের পক্ষে মিরাজ শিকার করেছেন দুটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন সৌম্য সরকার। ১০ রান করে ইমরুল ফিরে গেলেও সমালোচনার জবাব দিতে মরিয়া সৌম্য খেলছিলেন দারুণ। তবে ৩১ বলে ৪৭ রান করার পর হাফ-সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই সাজঘরে ফিরতে হয় তাকে।
পরবর্তীতে বাকি ব্যাটসম্যানরা লড়াই করার চেষ্টা করলেই আসল লড়াই বলতে যা বোঝায় তা করেছিলেন কেবল মোহাম্মদ সাইফউদ্দিনই। ২৭ বলে ৩৯ রান করে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান বাংলাদেশকে অনেকটাই পৌঁছে দিয়েছিলেন জয়ের লক্ষ্যে। শেষদিকে ফিনিশিংয়ের অভাবে বাংলাদেশ হেরেছে- এটি বললেও তাই খুব একটা ভুল হচ্ছে না।
হারের বৃত্তে থাকা বাংলাদেশ টি-২০ সিরিজও শুরু করল হার দিয়ে। তবে প্রাপ্তি এটুকুই, এবার অন্তত ছিল লড়াই করার মানসিকতা।