-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে তামিম এর পরও মাঠে নেমেছিলেন। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আবারও ক্রিজে এসে তামিম সেদিন কেড়ে নিয়েছিলেন কোটি ক্রিকেটপ্রেমির হৃদয়। এক হাতে ব্যাট করে দেখিয়ে দিয়েছিলেন, ক্রিকেট খেলতে মনোবলই যথেষ্ট। ঐ ঘটনার মাহাত্ম্য কতটা গভীর ছিল তা বোঝা গেছে ক্রিকেট বিশ্বের তামিম বন্দনা দেখেই। আর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতে, তিনি এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছেন তামিমের ঐ বীরত্বেই।
ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘প্রত্যেক ম্যাচেরই আলাদা গুরুত্ব থাকে। ত্রিদেশীয় সিরিজে যে ফাইনাল খেলেছি বা ২০১২ এশিয়া কাপে যেটা খেলেছি বা টি-২০’তে যেটা, সবগুলো কিন্তু একেকরকম পর্যায় পার করে এসে খেলেছি। এবার আরও কঠিন অবস্থা ছিল, কারণ একের পর এক খেলোয়াড় হারাচ্ছিলাম। দুর্ভাবনা ছিল মুশফিক খেলবে কি না। কিন্তু চোট নিয়েই খেলেছে, ভালোও করেছে।’
এ সময় মাশরাফি বলেন, তামিমের ঐ বীরত্বই তাকে দিয়েছে এশিয়া কাপের শিরোপা জয়ের স্বাদ, ‘ওদের দেখেও অনেক কিছু শেখার আছে। আমার কাছে সত্যিকার অর্থে, তামিম যখন ভাঙা আঙুল নিয়ে মাঠে নেমেছে, তখনই আমি এশিয়া কাপ জিতে গেছি। ওটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।’
মহাগুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচকে সামনে রেখে মাশরাফি আরও বলেন, ‘জয়ের উপায় মাঠেই তৈরি হয়। সেটা একটা ভালো ইনিংস হতে পারে, ভালো ফিল্ডিং হতে পারে... এটার চেয়ে সহজ উপায় তো নেই। এটার জন্য দরকার মানসিকভাবে প্রস্তুত থাকা, শতভাগ ফিট থাকা। শারীরিক ধকলটা যে কাটিয়ে ওঠা দরকার ছিল সেটির কথা ভেবে এখন আর লাভ নাই। আমরা এখন মানসিকভাবে শতভাগ প্রস্তুত থাকার চেষ্টা করছি। সত্যি বলতে ভালো কিছু ইনিংসই পার্থক্য গড়ে দেয়। যেমন মুশফিক-মিঠুনের জুটিটা (