-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দলে ডাক পাননি মালিক এবং আমির। ছবিঃ এএফপি[/caption]
কয়েকদিন পরেই পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে দল। সেই সিরিজের জন্য পাকিস্তান দল ডাক পেয়েছেন দুই নতুন মুখ আবদুল্লাহ শফিক ও রোহেল নাজির। তবে দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। তার মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক দুই অধিনায়ক শোয়েব মালিক ও সরফরাজ আহমেদ।
এমনকি এই সিরিজের জন্য দলে রাখা হয়নি বাঁহাতি তারকা পেসার মোহাম্মদ আমিরকে। এছাড়াও ইনজুরির কারণে দলে জায়গা হয়নি দুই পেসার হাসান আলী এবং তরুণ পেসার নাসিম শাহ।
পাকিস্তানে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে ৪৪.৭৫ গড়ে ৩৫৮ রান করেছেন আবদুল্লাহ শফিক। যার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন তিনি। পাকিস্তান দলের হেড কোচ মিসবাহ উল হক জানিয়েছেন আসন্ন সিরিজে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স দেখার বড় সুযোগ।
“বর্তমান টি-টোয়েন্টি দলে অধিকাংশ তরুণ ক্রিকেটারই মাত্র বেশ কয়েকটি ম্যাচ খেলেছে। টিম ম্যানেজেমেন্ট থেকে তারা পূর্ণ সমর্থনই পাবে যাতে করে তারা কী করার সক্ষমতা রাখে সেটি দেখাতে পারে।”
উল্লেখ্য, পাকিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যকার তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি আরম্ভ হবে এই মাসের ৩০ তারিখ থেকে।
এক নজরে পাকিস্তানের ২২ সদস্যের দলঃ
বাবর আজম-(অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, আবিদ আলী, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলী, হ্যারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, রোহেল নাজির, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ, জাফর গোহার।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




