-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এদিকে এই প্রথমবারের মত একাধিক দেশকে নিয়ে হচ্ছে এমন টুর্নামেন্ট। এর আগে অবশ্য হয়েছিল চ্যাম্পিয়নস লিগ- তবে সেটা ছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোরই সীমিতসংখ্যক দল নিয়ে। পরে বন্ধও হয়ে গিয়েছিল সেটি।
ইউরোপিয়ান এ টুর্নামেন্টের ফরম্যাটও ঠিক হয়ে গেছে এরই মাঝে। ৩০ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হবে মোট ৩৩টি ম্যাচ, দুইটি সেমিফাইনাল ও ফাইনালসহ।
জিএস হোল্ডিং ও উড এন্টারটেইনমেন্ট নামে দুইটি কোম্পানির সঙ্গে ১০ বছর মেয়াদি একটি চুক্তি হয়েছে টুর্নামেন্ট কমিটির। তারা বিশ্বজুড়ে সম্প্রচার করবে এ টুর্নামেন্টটি।
টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ম্যালকম ক্যানন বলেছেন, “জাতীয় দলে মেধাবিদের উন্নতিতে উচ্চমানসম্পন্ন দলগুলোর সঙ্গে বেশি ম্যাচ খেলার সুযোগ ক্রিকেট স্কটল্যান্ড সবসময়ই খুঁজে এসেছে। আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ছয় দলের ইউরোপিয়ান টুর্নামেন্টের প্রস্তাবনা স্কটিশ ক্রিকেটারদের উন্নতির দারুণ একটা সুযোগ।”
আসন্ন আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের আগে এই টি-টুয়েন্টি টুর্নামেন্ট নিজেদের ঝালাই করে নেয়ার জন্য দারুণ একটি সুযোগ ক্রিকেটারদের জন্য। এমনটাই মনে করেন ম্যালকম ক্যানন।
প্রথমবারের মতো আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১১তম স্থানে উঠে আসা স্কটল্যান্ডের জন্য এ টুর্নামেন্ট দারুণ এক সময়ে বলেও মন্তব্য করেছেন তিনি। স্কটল্যান্ডের হয়ে যে দুটি দল খেলবে, সেগুলো হবে গ্লাসগো ও এডিনবরা ভিত্তিক।