-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইনজুরির কারণে রাজু বলতে গেলে তিন বছর ক্রিকেটের বাইরেই ছিলেন। এই সময়টায় ক্রিকেটে পড়েছে বড়সড় গ্যাপ। রাজু বলেন, ‘কারণ হচ্ছে ইনজুরি। কী আর বলবো, আমি আসলে ইনজুরির কারণে তিন বছর প্রায় আউট অব ক্রিকেট ছিলাম। আল্লাহর রহমতে এখন সবকিছু ওভারকাম করেছি। দেখি এখন কী হয়। আবার এখানে এসেছি। নিজেকে প্রমাণ করার এটাই সময়।’
তিনি মূলত একজন বোলার হলেও ব্যাট হাতেও কম যান না। টেস্ট ক্রিকেটে আছে বিশেষ এক রেকর্ডও। ইনজুরি থেকে সেরে ওঠার জন্য নিয়মিত করে যেতে হয়েছে পুনর্বাসন। এরই মধ্যে করেছেন ব্যাটিং অনুশীলন।
রাজু বলেন, ‘ভাই, আসলে এটা কঠিন জিনিস। বোলিং করার পর যতটুকু সময় পাই, রিহ্যাব করতে হয় বা ব্যাটিংয়ে সময় দিতে হয়। তারপরও যতটুকু সময় পাই ব্যাটিংয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
এই সময়টায় উন্নতি কি শুধু ব্যাটিংয়ে? বোলিংয়ে হয়নি? রাজুর উত্তর, ‘ডেফিনেটলি। ধরেন এখন যে আমরা স্কিলগুলো করছি, আগে সেগুলো করতে পারলে আরও উন্নতি হতো আমাদের। এক্স্যাক্টলি, এখন সবকিছু পারফেক্ট হচ্ছে। আই অ্যাম কনফিডেন্ট। অবশ্যই দলে নিয়মিত হতে চাই। ইনশাআল্লাহ্... দেখি কী হয়।’
নিজের বোলিং সম্পর্কে বলতে গিয়ে রাজু আরও জানান, ‘বিপিএলেও অনেক বেশি ঘাম ঝরিয়েছি। ওয়াকার ভাই, চম্পকা রমানায়েকে আর সুজন ভাই সবার সঙ্গে কাজ করেছি। এখানে পেস বোলিং ক্যাম্পে তো চম্পকার সঙ্গে অকেদিন কাজ করছি। এখনও করছি। ওয়ালশের সঙ্গে আগে ও রকম কাজ করার তো সুযোগ হয়নি আমার। এখন জাতীয় দলে ডাক পাবার পর উনার সঙ্গে কাজ করছি। চাচার (খালেদ মাহমুদ সুজনের) সঙ্গে তো আগে থেকেই আছি। তিনজনই লাইন অ্যান্ড লেন্থ ঠিক করার ওপর জোর দিয়েছেন। তাই ওটা নিয়েই বেশি কাজ করছি।’