-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট দলের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। প্রথমে বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। ১০ জানুয়ারি ঢাকায় পা রেখে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করতে ১২ জানুয়ারি বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে লড়বে তারা।
এর একদিন বাদে বাংলাদেশে পা রাখবে লঙ্কানরা। একদিন প্রস্তুতি পর্বের পর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার লড়াই দিয়ে ১৫ জানুয়ারি থেকে পর্দা ওঠবে ত্রিদেশীয় সিরিজের। যার পর্দা নামবে ২৭ জানুয়ারি, পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। একদিন বিরতি দিয়ে অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো। যেখানে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচে খেলার সুযোগ পাবে।
ত্রিদেশীয় সিরিজে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার সবকয়টিই আয়োজন করা হবে মিরপুরের হোম অব ক্রিকেটখ্যাত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিযোগিতার সবকয়টি ম্যাচ দিবা-রাত্রির হলেও ঠিক কখন থেকে খেলা মাঠে গড়াবে তা এখনো নিশ্চিতভাবে জানায়নি বিসিবি।
তারিখ দল ভেন্যু
১৫.১.১৮ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১৭.১.১৮ শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১৯.১.১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২১.১.১৮ শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২৩.১.১৮ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২৫.১.১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২৭.১.১৮ ফাইনাল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম