-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
আল-আমিনের বোলিং অ্যাকশন যে ত্রুটিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে, সেটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ নাসু।
সংবাদমাধ্যমকে বিসিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বিপিএলে তার (আল আমিন) কয়েকটি ডেলিভারি ভিডিও অ্যানালাইসিস করে দেখা হয়েছে। যেখানে তার অ্যাকশন ত্রুটিপূর্ণ। আগামী কয়েকদিন সে রিহ্যাবে থাকবে। পরে নিজেকে আত্মবিশ্বাসী মনে হলে পরীক্ষা দেবে।’
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর বিপিএলে খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে আল-আমিনের বোলিং অ্যাকশন দেখে সন্দেহ হলে আম্পায়াররা এ নিয়ে রিপোর্ট পেশ করেন। এর আগে ২০১৪ সালে জাতীয় দলের জার্সি গায়ে খেলার সময়ও আল-আমিনের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিল। এরপর দুই দফা পরীক্ষা দিয়ে বৈধতা পান আল আমিন। তিন বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৫ম আসরে এসে আবার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হয় প্রতিভাবান ও অভিজ্ঞ এই ফাস্ট বোলারকে। যে ম্যাচে আল-আমিনের বিরুদ্ধে রিপোর্ট করা হয়, ঐ ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারে আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচের ফিল্ড আম্পায়ারদ্বয়। সেই ওভারে খুলনার ব্যাটসম্যান আরিফুল হককে আউট করেছিলেন আল-আমিন। ম্যাচে ৪ ওভার বোলিং করে ২০ রানে তিন উইকেট নেন এই পেসার। পাশাপাশি কুমিল্লা জিতে ৯ উইকেটের বড় ব্যবধানে। অ্যাকশনের ত্রুটি তখনও নিশ্চিত না হওয়ায় বিপিএলে খেলতে অবশ্য বাঁধা ছিল না আল-আমিনের।