-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
যদিও এই বিষয়টি নিয়ে আপাতত চিন্তিত নন অভিজ্ঞ এই ক্রিকেটার। বরং আপাতত চলমান বিপিএলেই মনোযোগ দিচ্ছেন তিনি।
সোমবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে প্রতিভাবান এই বোলার বলেন, 'আসলে আমি এখন (বোলিং অ্যাকশন) এটা নিয়ে চিন্তা করছি না। বিপিএল নিয়েই চিন্তা করছি। কারণ, যখন যে সমস্যাটা আসে, সেটা নিয়ে তখন চিন্তা করাই ভালো।'
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং অ্যাকশনের অভিযোগ শুনেছিলেন আল-আমিন। সেটি স্মরণ করে তিনি বলেন, 'এর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় সন্দেহ প্রকাশ করা করেছিল। পরীক্ষা দিয়েছিলাম। কোনো কিছু হয়নি। অ্যাকশনটা ঠিক ছিল। আমি তাই আগের মতোই বোলিং করে গেছি। এবার এখানে ধরেছে। যদি তারা সমস্যা পায়, তখন শোধরাতে হবে। আর এভাবে থাকলে তো ভালোই।'
তিনি আরও বলেন, 'যে ডেলিভারি নিয়ে প্রশ্ন উঠেছে, ওই বলের ফুটেজ তারা দেখবে। দেখে যদি সমস্যা মনে করেন, তাহলেই কেবল পরীক্ষা নেবেন। সমস্যা মনে না করলে পরীক্ষা নাও নিতে পারেন।'
বাস্তবতা মেনে নিয়ে আল-আমিন বলেন, ‘ক্রিকেট খেলায় অবাক হওয়ার মতো কিছুই নেই। কখনও খারাপ সিদ্ধান্ত আসবে আবার ভালো সিদ্ধান্ত আসবে। কখনও আপনার অনুকূলে আসবে কখনও প্রতিকূলে যাবে। এটা নিয়ে চিন্তার কিছু নেই।’
এদিকে পঞ্চম বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়রথ সম্পর্কে তিনি বলেন, ‘অবশ্যই এই জয়গুলো আমাদের শিরোপা জয়ে আত্মবিশ্বাস যোগাচ্ছে। তবে এখন প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। আমরা একটি ম্যাচ করে টার্গেট করছি। গ্রুপ পর্ব পার হয়ে আমরা শেষ চারে উঠেছি। শেষ চারে ডু অর ডাই ম্যাচ। এখানেও আমরা চেষ্টা করবো গ্রুপ পর্বের ভালো খেলাটা অব্যাহত রাখতে।’