-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সেপ্টেম্বর মাসে সাদা বলের ক্রিকেটে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ২, ৪ ও ৭ সেপ্টেম্বর। দুই দিন বিরতি দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত সংস্করণের এই ম্যাচ তিনটি মাঠে গড়াবে ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে দুই সংস্করণের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এই সফরের ওয়ানডে সিরিজে থাকছেন না তিন তারকা ক্রিকেটার ডি কক, মিলার ও লুঙ্গি। টানা খেলার মধ্যে থাকায় ডি কককে দেওয়া হয়েছে বিশ্রাম। হ্যামস্ট্রিং চোটে পড়ে মিলারও খেলতে পারবেন না। অপরদিকে, লুঙ্গি ছুটি নিয়েছেন ব্যক্তিগত কারণে। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরবেন তারা তিনজনই।
আশাহত পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন অ্যান্ডিলে ফেহশুকাইয়ো। অপরদিকে, টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন সিসান্দা মাগালা। ওয়ানডে দলে জায়গা পেয়েছেন জুনিয়র ডালা। দুই সংস্করণেই আবার ফিরেছেন ডুয়াইন প্রিটোরিয়াস।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, ডুয়াইন প্রিটোরিয়াস, তাবরাইজ শামসি, র্যাসি ফন ডার ডুসেন, জুনিয়র ডালা, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, ইয়ানেমান মালান, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, অ্যান্ডিলে ফেহশুকাইয়ো, কাইল ভেরেইন, লিজাড উইলিয়ামস।