-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বর্তমানে ফর্মের তুঙ্গে রয়েছেন তুষার ইমরান। ২০০৭ সালে সর্বশেষ টেস্ট খেলেন ৫ টেস্ট খেলা তুষার। হঠাৎ করেই ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি। ৩৩ বছর বয়সী তুষার এবারের বিসিএলে হয়েছে সর্বোচ্চ রান সংগ্রাহক। ৯ ইনিংসে ৯১.৩৭ গড়ে ৭৩১ রান করেছেন তিনি। এই ৯ ইনিংসে দুই দ্বিশতকও হাঁকিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ শতক এখন তার দখলে। অসাধারণ পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা তুষারকে তাই নির্বাচকরা বিবেচনায় রাখতেই পারেন।
বিসিএলে ব্যাট হাতে বেশ ধারাবাহিক ছিলো নাঈম ইসলামের ব্যাট। তার ধারাবাহিকতার প্রমাণ দেয় ৯ ইনিংসে ৪ শতক। ৮২.১৪ গড়ে ৫৭৫ রান করেছেন নাঈম। জাতীয় দলে টেস্টে ব্যাটিং গড় ৩২। তবে নাঈম বিসিএলে যেভাবে ধারাবাহিকভাবে রান করেছেন তাতে নির্বাচকদের সুনজর আশা করতেই পারেন।
ইতিমধ্যেই ওয়ানডেতে অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের। রঙিন জার্সিতে ভালোই পারফর্ম করেছেন তিনি। তবে ঘরোয়া লিগে মূলত লঙ্গার ভার্সনে আলো ছড়িয়েই আলোচনায় এসেছিলেন এ ব্যাটিং অলরাউন্ডার। বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডেও আছেন মোসাদ্দেক। সাদা বলের পর এবার লাল বলে যাত্রা শুরুর অপেক্ষায় রয়েছেন তিনি।
মোসাদ্দেকের মতো আরেক তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্তর চ্যালেঞ্জ হলো টেস্টে থিতু। নিউ জিল্যান্ড টেস্টে অনেকটা হুট করেই অভিষেক হয় শান্তর। দুই ইনিংস মিলিয়ে রান করেন ৩০। যদিও যেই সফরে কোনো ম্যাচ খেলার কথা না, যেই কন্ডিশনে খেলার অভ্যাস নেই সেখানে হঠাৎ করে নেমে যাওয়াটা চাট্টিখানি কথা নয়। এক টেস্ট দেখেই তাই ব্যর্থ বলা যাচ্ছে না শান্তকে। বিসিএলে টানা দুই ম্যাচে দুইটি শতক হাঁকিয়ে শান্ত যেন জানান দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। বেশ কয়েক দিন ধরে জাতীয় দলে অনিয়মিত 