-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্রাইলিঙ্ক বলেন, ‘এমন কোনো ম্যাচ জিততে পারা নির্দ্বিধায় দারুণ ব্যাপার। দল কতটা খুশি হয়েছে সেটি আপনারাই দেখেছেন। আমরা সবাই বেশ খুশি। দর্শকদের অর্ধেক খুশি, বাকিরা (খুলনা টাইটান্সের সমর্থকরা) অবশ্য খুশি নয়।’
সুপার ওভারে জয় নিশ্চিত হওয়ার পর আনন্দে অধিনায়ক ও আইকন ক্রিকেটার মুশফিকুর রহিমকে কোলে তুলে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। সেই মুহূর্ত মনে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তগুলো আমার সবসময় মনে থাকবে। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছি বলে বা টাকা পাবো বলে নয়। এসব মুহূর্ত আমি অনেক উপভোগ করেছি।’
নিজের ক্যারিয়ারের প্রথম সুপার ওভারে জয়ী হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এটা অনেক কঠিন ছিল। আমার ক্যারিয়ারের প্রথম সুপার ওভার। ভাবছিলাম- আমরা ১১ রান করেছি, যেটা ভালো। নিজের ওপর আস্থা রেখেছি যে ওদের আটকারে পারব।’
ফ্রাইলিঙ্কের ভাষ্য, ‘এমন মুহূর্তে আপনাকে শান্ত থাকতে হবে। যখন এসব মুহূর্তে বোলিং আর ব্যাটিং করবেন তখন শান্ত থাকতে হবে। নিজের পরিকল্পনায় স্থির থাকতে হবে।’
দলের দুটি জয়েই ফ্রাইলিঙ্ক পেয়েছেন ম্যাচ সেরার পুরষ্কার। এতে তিনি বেশ খুশি, ‘ব্যাটে ভালোভাবে এসেছে বল এবং সবকিছু ঠিকমতো এগিয়েছে। কিন্তু এরপরও আমি বলব যে, আমি কী করেছি কিংবা আমিই করেছি, দল তিন ম্যাচে দুটি জিতেছে এটাতে অবদান রাখতে পেরে খুশি। এমনটা করার জন্য হয়ত আমার আরও সাতদিন লাগবে। এই মুহূর্তে সবকিছু ঠিকমতোই হচ্ছে এবং এই ভাগ্যটা আমার পক্ষে ছিল। পরের খেলায় হয়ত এটা আরেকজন করবে।’