-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আক্ষেপ নিয়ে অনেকে বলেন- চোট বোধহয় মাশরাফি শব্দের প্রতিশব্দই। ক্যারিয়ারের বড় অংশ চলে গেছে চোটের কারণে। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও মাশরাফিকে শুরু থেকে খেলতে দেয়নি এই চোট। কিন্তু তিনি কি আর তোয়াক্কা করেন চোটকে! করেন না বলেই তো ফাইনাল ম্যাচে দেখা গেল 'তরুণ' মাশরাফিকে, আবার চোট পাওয়া ঝুঁকি বা ভয়কে পরোয়া করার সময় নেই যার।
ম্যাচ শেষে আলাপকালে মাশরাফিকে প্রশ্ন করা হয় অতিমানবীয় ডাইভটি নিয়ে। এ সময় স্মিত হেসে মাশরাফি জানান, ব্যাট হাতে যে স্কোর দাঁড় করিয়েছিলেন তারা তাতে দলকে জেতাতে হলে ফিল্ডিং ইউনিটকেই ভালো কিছু করতে হত। বোলারদের সহায়তার উদ্দেশ্যে সেই কাজটিই করেছেন তিনি।
মাশরাফি বলেন, 'এছাড়া কিছু করার ছিল না। ম্যাচ জিততে বোলারদের প্রয়োজন ছিল ফিল্ডারদের অবদান। বোলাররা স্নায়ু ধরে রেখে দারুণ জয় এনে দিয়েছে।'
মাশরাফি খুলনায় যোগ দিয়েছিলেন প্লে-অফের কিছু সময় আগে। চট্টগ্রামের কাছে লিগ পর্বে দুইবার হেরেছে তার দল। তবে প্লে-অফে এই চট্টগ্রামকেই দুইবার হারিয়ে শিরোপা পেল খুলনা।
মাশরাফি বলেন, 'প্লে-অফে যাওয়া গুরুত্বপূর্ণ, তবে আসল খেলা শুরু হয় সেখান থেকেই। জিততে হবে, তা না হলে টুর্নামেন্ট থেকে বাদ। তাদের বিপক্ষে হেরে আমরা ৩ দিন সময় পেয়েছিলাম। তখন সবাই বসেছি, আলোচনা করেছি। দারুণভাবে কামব্যাক করেছি।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 