-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সংবাদ সম্মেলনে রোডস। ছবিঃ বিসিবি[/caption]
ফাইনালে ওঠার জন্য এটিকে সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন রোডস। আইসিস চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দারুণ খেললেও এশিয়া কাপে তাদের আত্মবিশ্বাসে ঘাটতি রয়েছে বলে মনে করেন তিনি। তবে একই সাথে পাকিস্তানকে সমীহও করছেন রোডস। নিজেদের দিনে পাকিস্তান বিপজ্জনক দল বলে মনে করেন তিনি।
তিনি বলেন, " আমি মনে করি আমরা দারুণ একটি সুযোগ পেয়েছি। এ টুর্নামেন্টে পাকিস্তানের সম্ভবত আত্মবিশ্বাসের অভাব রয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের যেমন আত্মবিশ্বাস ছিল ঠিক তেমন নেই। কিন্তু তারা একটি ভয়ঙ্কর দল। তাদের দিনে তারা সত্যি সবকিছু ঠিকঠাক করতে পারে এবং দারুণ ক্রিকেট খেলতে পারে। ক্রিকেট দল হিসেবে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু চ্যালেঞ্জের মোকাবেলা করতে আমরাও মুখিয়ে আছি।"
বাংলাদেশও নিজেদের দিনে ভয়ঙ্কর বলে মনে করেন রোডস। সেমি-ফাইনালে আশা করছেন দারুণ একটি লড়াইয়ের। তাদের হারিয়ে ভারতের বিপক্ষে ফাইনাল খেলাই এখন লক্ষ্য বলে জানান রোডস।
তিনি বলেন, "আমরাও নিজেদের দিনে ভয়ঙ্কর এক দল। তারাও সেটা জানে। তাই এ সেমি-ফাইনালে দারুণ একটি লড়াই হবে। আমরা যখন দেশ ছেড়েছিলাম তখন এমন একটি অবস্থাতেই থাকতে চেয়েছিলাম। এখন পাকিস্তানকে হারিয়ে ভারতের বিপক্ষে দারুণ একটি ফাইনাল খেলতে চেষ্টা করব।"
পাকিস্তানের একটি খারাপ দিনের আশা করছেন বাংলাদেশের প্রধান কোচ। তবে পাকিস্তানদের দিন কেমন যাবে সেটা হাতে নেই বাংলাদেশের ক্রিকেটারদের। তবে সামর্থ্য রয়েছে ভালো ক্রিকেট খেলে দিনটা নিজেদের করে নেওয়ার। সেটাই চাওয়া রোডসের। রোডস বলেন, "পাকিস্তান কঠিন প্রতিপক্ষ। আশা করি ওদের একটা খারাপ দিন যাবে। আমরা জানিনা কাল পাকিস্তানকে কেমন রূপে দেখা যাবে। সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা কি করছি। চাওয়া থাকবে যেন ভালো খেলতে পারি।"