-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ফরহাদ রেজার বল হাতে পাঁচ উইকেট শিকার আর ব্যাটিংয়ে সাইফ হাসানের শতকের সুবাদে এ ম্যাচে সহজ জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। প্রথমে ব্যাট করতে নেমে ২৩০ রান করে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। দলীয় সর্বোচ্চ ৬৭ রান আসে পারভেজ রাসুলের ব্যাট থেকে। বল হাতে ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন ফরহাদ রেজা। তার বলে সাজঘরে ফেরত যান দুই ওপেনার মাইশুকুর রহমান ও মেহেদি হাসান, ইমরুল কায়েস, আবু হায়দার রনি আর নাসুম আহমেদ।
লক্ষ্য সহজেই টপকে যায় প্রাইম দোলেশ্বর। তার নেপথ্যে ছিল সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিং। এ ওপেনার ১২৪ বল মোকাবেলা করে রান করেন ১০২। ৪ টি চার আর ৬ টি ছক্কায় সাজানো ছিল আর ইনিংস।
ম্যাচসেরা হন পাঁচ উইকেট নেওয়া ফরহাদ রেজা। ব্যাটিংয়ে ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় তরান্বিত করেন ফরহাদ রেজা।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি বনাম
ফতুল্লায় অনুষ্ঠিত এ ম্যাচ ছিল লো-স্কোরিং। দুই ইনিংস মিলিয়ে ১০০ ওভারে রান হয়েছে ৩৯৭। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার ষেষে ৮ উইকেটে ২১২ রান করে খেলাঘর। ৭৫ রান করেন রবিউল ইসলাম রবি। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে বিকেএসপির সেরা বোলার ছিলেন হাসান মুরাদ। এ বাঁহাতি স্পিনারের বলে আউট হন রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন আর আল মেনারিয়া।
জবাব দিতে নেমে ৯ উইকেটে ১৮৫ রান করতে সক্ষম হয় বিকেএসপি। ২৭ রানের জয় পায় খেলাঘর। ব্যাটিংয়ে ৭৫ রানের ইনিংস খেলার পর বোলিংয়েও উজ্জ্বল ছিলেন রবিউল ইসলাম রবি। সব মিলিয়ে অলরাউন্ডিং ঝলক দেখান তিনি।
ওপেনার রাতুল খানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রবিউল ইসলাম রবি। তার বলে ফিরে যান ওয়ানডাউনে নামা আমিনুল ইসলামও। ৭ ওভার বোলিং করে ২৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।
ব্যাট হাতে রান তাড়া করতে নামা বিকেএসপির সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শামীম হাসান। ২১ রানের মাথাতে দুই উইকেট হারায় বিকেএসপি। দলের এমন বিপর্যয়ে হাল ধরেন শামীম হাসান। অন্যরা থিতু হতে না পারলেও উইকেট আগলে রাখতে সক্ষম হন তিনি। ৮৮ বলে ৫৬ রান করেন শামীম হাসান। তার ইনিংস সাজানো ছিল ৪ টি চারে। এছাড়া খেলাঘরের মোসাদ্দেক ইফতেখার ছিলেন দারুণ ইকোনমিক্যাল। ৬ ওভারে মাত্র ১৭ রান দেন তিনি।