-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক ভারত লিজেন্ডসকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। দলীয় ৩৫ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান বীরেন্দর শেবাগ ও সুব্রামানিয়াম বদ্রিনাথ। ১২ বলে ১০ রান করা শেবাগকে বোল্ড করে রঙ্গনা হেরাথ ও ৫ বলে ৭ রান করা বদ্রিনাথকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সনৎ জয়সুরিয়া।
তৃতীয় উইকেটে শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিংয়ের জুটিতে আসে ৪৩ রান। ২৩ বলে ৫টি চারের সাহায্যে ৩০ রান করে শচীন আউট হলে ভেঙে যায় জুটি। তাকে শিকার করেন ফারভেজ মাহারুফ। একাদশ ওভারে ৭৮ রানে ৩টি উইকেট হারায় ভারত।
চতুর্থ উইকেটে ভারতকে লড়াকু সংগ্রহ এনে দেন দুই মারকুটে ব্যাটসম্যান ইউসুফ পাঠান ও যুবরাজ। তাদের দুইজনের জুটি স্থায়ী হয় ১৯তম ওভার পর্যন্ত, আসে ৮৫ রান। যুবরাজকে আউট করে এই জুটি ভাঙেন কৌশল্য বীরারত্নে। সাজঘরে ফেরার আগে যুবরাজ স্বভাবসুলভ ৪১ বলে ৬০ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি করে চার ও ছক্কায়।
অপরপ্রান্তে ইউসুফ পাঠান অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। তিনি খেলেন ৩৬ বলে ৬২ রানের এক টর্নেডো ইনিংস। ইউসুফের ইনিংসটিতে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা। ৩ বলে ৮ রানে অপরাজিত ছিলেন ইরফান পাঠান।
নির্ধারিত ২০ ওভারে ভারত সংগ্রহ করে ৪ উইকেটের বিনিময়ে ১৮১ রান। শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট শিকার করেন হেরাথ, জয়সুরিয়া, কৌশল্য ও মাহারুফ।
শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল শ্রীলঙ্কা লিজেন্ডস। লঙ্কানদের পক্ষে উড়ন্ত সূচনা করেন তিলাকরত্নে দিলশান ও জয়সুরিয়া। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। অষ্টম ওভারে দিলশানকে আউট করে ভারত লিজেন্ডসকে ম্যাচে ফেরান ইউসুফ। পরের ওভারেই চামারা সিলভাকে শিকার করেন ইরফান।
দুই ওভার পরেই আবার লঙ্কান শিবিরে জোড়া আঘাত হানেন দুই পাঠান ভাই। একাদশ ওভারে ইউসুফ জয়সুরিয়াকে শিকার করার পরের ওভারেই উপুল থারাঙ্গাকে শিকার করেন ইরফান। দুই ভাইয়ের আক্রমণে পিছিয়ে পড়ে শ্রীলঙ্কা লিজেন্ডস। ৯১ রানে ৪টি উইকেট হারায় তারা।
পঞ্চম উইকেটে আবার শ্রীলঙ্কাকে স্বপ্ন দেখাতে শুরু করেন কৌশল্য ও চিনথাকা জয়াসিংহে। কৌশল্য ১৫ বলে ৩৮ রানের ক্যামিও ইনিংস খেলে শ্রীলঙ্কার জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন। মানপ্রীত গণির শিকার হয়ে তার ৩ চার ও ৩ ছক্কার ইনিংসটির সমাপ্তি ঘটে। জয়াসিংহে আউট হন ৪০ রান করে।
১৪ রান দূরে থেকেই থেমে যায় শ্রীলঙ্কা। ফলে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের চ্যাম্পিয়ন হলো ভারত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত লিজেন্ডস ১৮১/৪ (২০ ওভার)
ইউসুফ ৬২*, যুবরাজ ৬০, শচীন ৩০, শেবাগ ১০, ইরফান ৮*;
হেরাথ ১/১১, জয়সুরিয়া ১/১৭।
শ্রীলঙ্কা লিজেন্ডস ১৬৭/৭ (২০ ওভার)
জয়সুরিয়া ৪৩, জয়াসিংহে ৪০, কৌশল্য ৩৮;
ইউসুফ ২/২৬, ইরফান ২/২৯।




