-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে দুর্জয় জানান এইচপি একাডেমি ঢাকার বাইরে স্থানান্তরের পরিকল্পনার কথা, ‘একাডেমিটা একেবারেই ঢাকাকেন্দ্রিক। তাই একটা প্রস্তাব দিয়েছি ঢাকার বাইরে ক্যাম্প পরিচালনা করা যায় কিনা। কারণ ক্রিকেটাররা ঢাকায় থাকলে মনোযোগটা আসলে হয় না, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি।'
ঢাকার বাইরে ভেন্যু সুবিধা সম্পর্কে তিনি বলেন, 'ঢাকার বাইরে এখন আমাদের ততটা সমস্যা নেই। সিলেট রেডি, বিকেএসপি আছে। চট্টগ্রামও আমাদের একটা অপশন আছে। অর্থাৎ যেখানে আমাদের অনুশীলন ফ্যাসিলিটিস আছে, মাঠ আছে, যেখানে থেকে আমরা পুরো মনোযোগটা ক্রিকেটের ওপর দিতে পারি।’
সেই সাথে পরিকল্পনা রয়েছে ক্রিকেটারদের 'ক্রিকেট নলেজ' বৃদ্ধিরও, ‘ক্রিকেট নলেজ বাড়ানোর ব্যাপারে ওয়ার্কশপ বা ডিসকাশনের আয়োজন করবো। আমাদের সাবেক জাতীয় দলের কিংবা বর্তমান সিনিয়র কেউ হতে পারে। অথবা বিদেশি কেউ। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে তারা যেন তাদের সঙ্গে মতামত কিংবা অভিজ্ঞতা শেয়ার করতে পারে।’
দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করে দুর্জয়ের ভাবনা পাইপলাইন মজবুত করার ব্যাপারেও। এজন্য এইচপি বা হাই পারফরমেন্স ইউনিটের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, 'পাইপলাইনটা সবচেয়ে বড় শক্তি। যেকোনো দেশের ঘরোয়া ক্রিকেট যত স্ট্রং হবে, যাদের পাইপলাইন যত শক্ত হবে তারা শক্তিশালী হবে বেশি। এইচপি ও ‘এ’ দলের প্রোগ্রাম পাইপলাইনকে শক্তিশালী করা। আমাদের কিন্তু ফার্স্টক্লাস ক্রিকেট, এজ লেভেল ক্রিকেট, স্কুল ক্রিকেট, সেখান থেকে ট্যালেন্ট হান্ট করে এলে সুযোগগুলো যদি আমরা তৈরি করতে পারি তাদেরকে কাজে লাগানোর জন্য তাহলে কিন্তু পাইপলাইনটা শক্তিশালী হবে।’