-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দুর্নীতির দায়ে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের সাবেক প্রধান এবং বাংলাদেশের সাবেক বোলিং কোচ স্ট্রিক। গত বুধবার তাঁর বিরুদ্ধে সব ধরণের অভিযোগ এনে এই শাস্তি প্রধান করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। তাঁর বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সেগুলোর মধ্যে একটি হলো- দলের ভিতরের খবর জুয়াড়িদের কাছে প্রকাশ করা।
এছাড়াও তাঁর বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সেটির উপযুক্ত ব্যাখ্যা করতে পারেননি জিম্বাবুয়ের এই সাবেক অধিনায়ক। দুর্নীতির দায়ে নিষিদ্ধ হওয়া স্ট্রিকের এমন কাণ্ডে দেশটির ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। লোকটা স্ট্রিক বলেই এমন কাণ্ডে অবাক হয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান তাভেংবা মুকুহলানি। তিনি বলছেন, দিনটি তাঁদের ক্রীড়াঙ্গনে কালো দিন।
“স্ট্রিকের বিরুদ্ধে আইসিসির নেওয়া সিদ্ধান্তকে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড সাধুবাদ জানাচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক অধ্যায়। যা কিনা ইতিহাসের পাতায় জিম্বাবুয়ে ক্রিকেটের সবচেয়ে কালো দিন হিসেবে ধরা যেতে পারে।”
দুর্নীতির সঙ্গে আপোষ করায় হিথ স্ট্রিককে লোভী, স্বার্থপর মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়,
“তিনি যেহেতু অতীতে জিম্বাবুয়ে দলের অধিনায়ক এবং পরবর্তীতে বেশ কয়েক বছর কোচিং করিয়েছেন- তিনি অনেক তরুণের আদর্শ ক্রিকেটার ছিলেন। কিন্তু এখন আমরা এবং পুরো বিশ্ব জানে, স্ট্রিক দুর্নীতিগ্রস্থ, লোভী ও স্বার্থপর চরিত্রের মানুষ ছিলেন। যিনি কিনা তাঁর মর্যাদা এবং অবস্থানের নোংরা ব্যবহার করেছেন।”
বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্বের পর নিজ দেশে প্রধান কোচের ভূমিকায় ছিলেন ৪৭ বছর বয়সী এই ক্রিকেটার। সেই সাথে কাজ করেছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও। তাভেংবা আরও জানান,
“তিনি ক্রিকেটের মতো ভদ্রলোকের খেলাকে নিচে নামিয়েছেন। যেসব দলের কোচের ভূমিকায় ছিলেন, সেসব দল এবং ক্রিকেটারদের হতাশ করেছেন। তিনি জাতিকে হতাশ করেছেন।”