-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দেশের একমাত্র খেলাধুলাভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস দ্য হান্ড্রেডের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট সম্প্রচারে বাংলাদেশের একমাত্র চ্যানেল হিসেবে দায়িত্ব পেয়েছে টি স্পোর্টস।
দ্য হান্ড্রেডের ম্যাচগুলো সম্প্রচারের পাশাপাশি টুর্নামেন্ট ঘিরে নানা আয়োজন দর্শকরা উপভোগ করতে পারবেন টি স্পোর্টসের পর্দায়। টুর্নামেন্টটির সবগুলো ম্যাচের বল বাই বল লাইভ স্কোর দেখা যাবে বিডিক্রিকটাইম এর ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপে।
অদ্ভুত ফরম্যাটের কারণে দ্য হান্ড্রেড নিয়ে আলোচনা শুরু হয় কয়েক বছর আগে। করোনার কারণে টুর্নামেন্টের প্রথম মৌসুম মাঠে গড়াতে কিছুটা বিলম্ব হয়েছে।
১০০ বলের এই টুর্নামেন্টে আছে কিছু বৈচিত্র্যময় নিয়ম। নারী ও পুরুষ ক্রিকেটার উভয়ের ক্ষেত্রেই এই টুর্নামেন্টে ব্যাটার বিশেষণ ব্যবহার করা হচ্ছে। ধীর বোলিংয়ের কারণে শাস্তি হিসেবে ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে। একজন বোলার টানা ১০ বল করতে পারবেন। টস জনসম্মুখে হওয়ার বাধ্যবাধকতা নেই। একনজরে দ্য হান্ড্রেডের আরও কিছু নিয়ম দেখে নেওয়া যাক।