-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দ্বিতীয় উইকেটে ওয়ার্নার-লাবুশেনের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ অজিদের হাতে।[/caption]
টস জিতে প্রথমে ব্যাট করতে নামা অজিরা এদিন পায়নি অধিনায়ক প্যাট কামিন্সকে। তার বদলে অধিনায়কত্ব করছেন সহ-অধিনায়ক স্টিভ স্মিথ। বল টেম্পারিং কাণ্ডে নেতৃত্ব হারানোর স্মিথের নেতৃত্বে ফেরার দিনে ২ উইকেটে ২২১ রান জড়ো করেছে অস্ট্রেলিয়া।
যদিও অজিদের শুরুটা মোটেও সন্তোষজনক ছিল না। স্টুয়ার্ট ব্রডের বলে উইকেটের পেছনে থাকা জস বাটলারকে ক্যাচ তুলে দিয়ে ৮ম ওভারে দলীয় ৪ রানে সাজঘরে ফেরেন মার্কাস হ্যারিস। তার বিদায়ের পর অজিরা ধীর ব্যাটিংয়ের খোলস ছেড়ে একটু বেরিয়ে আসলেও পুরো দিনে রান এসেছে ওভারপ্রতি ২.৪৮ রান হারে।
দ্বিতীয় উইকেটে অস্ট্রেলিয়াকে পথ দেখান ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন। দুইজনে গড়েন ১৭২ রানের অনবদ্য এক পার্টনারশিপ। জুটি ভাঙে ৫ রানের আক্ষেপ নিয়ে ওয়ার্নার সাজঘরে ফিরলে।
[caption id="attachment_184347" align="aligncenter" width="800"]
মাত্র ৫ রানের জন্য শতকের দেখা পাননি ওয়ার্নার।[/caption]
বেন স্টোকসের শিকারে পরিণত হওয়ার আগে ১৬৭ বলের মোকাবেলায় ৯৫ রান করেন ওয়ার্নার। ওয়ার্নার যেখানে ইতি টেনেছেন, ঠিক সেখানে থেকে দিনের খেলা শেষ করেছেন লাবুশেন।
প্রথম দিন শেষে ২৭৫ বলে ৯৫ রান করে অপরাজিত আছেন তিনি। ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ ৭১ বলে ১৮ রান করে ক্রিজে লড়ছেন। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, অলি রবিনসনরা এদিন রান খরচের দিক থেকে ছিলেন মিতব্যয়ী।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)
টস : অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ২২১/২ (৮৯ ওভার)
ওয়ার্নার ৯৫, লাবুশেন ৯৫*, স্মিথ ১৮*
ব্রড ৩৪/১, স্টোকস ৫০/১
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 