-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চলমান বিগ ব্যাশ লিগের ১৫তম ম্যাচে ম্যাক্সওয়েলের নেতৃত্বাধীন দল মেলবোর্ন স্টার্স মুখোমুখি হয়েছিল সিডনি সিক্সার্সের। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েল চড়াও হন সিডনির বোলারদের উপর। ৫টি করে চার-ছক্কা হাঁকিয়ে ৪৭ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। নিকোলাস পুরানের ২৬ বলে ৬৫ রানের ঝড়ের দিনেও ম্যাক্সওয়েলই ছিলেন সর্বোচ্চ স্কোরার। ১৯৩ রানের বিশাল সংগ্রহ নিয়ে নিশ্চয়ই জয়ই দেখছিলেন তারকাবহুল দলের অধিনায়ক।
কিন্তু 'জুয়া' খেলতে গিয়ে ম্যাক্সওয়েল শুধু নিজের নন, দলেরও বিপদ ডেকে আনেন। ড্যানিয়েল হিউজের প্রচেষ্টা সত্ত্বেও হারের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল সিডনি। শেষ ওভারে প্রয়োজন ২০ রান, হাতে মাত্র ২টি উইকেট। নাথান কোল্টার নাইল ৩ ওভারে দিয়েছেন মাত্র ১৪ রান, পেয়েছেন ২টি উইকেটও। কিন্তু শেষ ওভারের গুরুদায়িত্ব ম্যাক্সওয়েল নিলেন নিজের হাতেই।
এরপর শুধু ম্যাক্সওয়েলের নায়ক থেকে খলনায়ক হওয়ার চিত্রনাট্য। ম্যাক্সওয়েলকে ছক্কা-চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন হিউজ। ওভারের চতুর্থ বলে হিউজ অবশ্য তালুবন্দী হন হিল্টন কার্টরাইটের হাতে। ২ বলে প্রয়োজন ৪ রান। ম্যাক্সওয়েলের পঞ্চম ডেলিভারি স্টিভ ও'কিফের পায়ে লেগে হয়ে গেল চার!
ম্যাচসেরা স্বভাবতই সিডনির দলপতি হিউজই হয়েছেন। ৫১ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৯৬ রান করা ব্যাটসম্যান নিশ্চয়ই ম্যাক্সওয়েলকে নায়ক থেকে খলনায়ক বানিয়ে দেওয়ার দিনে শতক হাতছাড়ার আক্ষেপে পুড়বেন না!
সংক্ষিপ্ত স্কোর
টস : সিডনি সিক্সার্স
মেলবোর্ন স্টার্স : ১৯৩/৫ (২০ ওভার)
ম্যাক্সওয়েল ৭১*, পুরান ৬৫, ডাঙ্ক ২৪
ও'কিফ ১৪/২, হোল্ডার ২৬/১
সিডনি সিক্সার্স : ১৯৪/৯ (১৯.৫ ওভার)
হিউজ ৯৬, ফিলিপ ২২
হ্যাচার ৩৩/৩, কোল্টার-নাইল ১৪/২
ফল : সিডনি সিক্সার্স ১ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 