-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথম টেস্টের প্রথম দিনেই হাতে আঘাত পেয়েছিলেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক ডওরিচ। ম্যাচের দুই ইনিংসের একটিতেও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ব্যাটিং করতে নামতে পারেননি তিনি। মূলত প্রথম টেস্টেই একাদশে থেকেও ছিলেন না ডওরিচ। সিরিজের বাকি একটি ম্যাচও তার খেলা হচ্ছে না, তাই দেশে ফিরে যাবেন এই ডানহাতি ব্যাটসম্যান। ডওরিচের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাকা হয়েছে জসুয়া দা সিলভাকে। এখনো অভিষেকের অপেক্ষায় আছেন ২২ বছর বয়সী এই তরুণ।
দলের বোলিং আক্রমণের সবচেয়ে অভিজ্ঞ ও ভরসার জায়গা রোচকেও দ্বিতীয় টেস্টে একাদশে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। রোচে বাবা মারা গিয়েছেন কিছুদিন আগে। তাই সিরিজ অসমাপ্ত রেখেই দেশে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন এই ডানহাতি বোলার। রোচের বদলি হিসেবেও দলে আসতে পারেন আরেক অভিষেকের অপেক্ষায় থাকা আরেক ক্রিকেটার, চেমার হোল্ডার। ক্যারিবিয়ান পেস আক্রমণের এক ভবিষ্যৎ তারকা ভাবা হয় তাকে।
এছাড়াও দলে আছে চোটের হানা। কনকাশনের জন্য শিমরণ হেটমায়ারের খেলাও এখন অনিশ্চিত। তাছাড়া প্রথম টেস্টে খেলতে না পারা কেমো পল এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তাই তার দলে ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে। অর্থাৎ দলের নিয়মিত ৪ সদস্যকে হয়তো দ্বিতীয় টেস্টে একাদশে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।
প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি নিউজিল্যান্ডটি জিতেছে ১৩৪ রান ও ইনিংস ব্যবধানে। সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ১১ ডিসেম্বর ওয়েলিংটনে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 