-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। অভিজ্ঞ মার্টিন গাপটিল যদিও সে সুবিধা করতে ব্যর্থ হন। ৩ বলে ৫ রান করে ফেরেন তিনি। আরেক ওপেনার টিম সেইফার্ট করে ১৩ বলে ১৭। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও রানের চাকা ঠিকই সচল রাখে স্বাগতিকরা।
গ্লেন ফিলিপস ৭ বলে ২২ রানের ক্যামিওতে নিউজিল্যান্ডের রানের গতি বাড়িয়ে দিয়ে বিদায় নেন ৬৩ রানে। অভিজ্ঞ রস টেলর ৪ বল খেললেও রান আউটের শিকার হয়ে রানের খাতা না খুলেই ফিরে যান। তারপর ডেভন কনওয়ে ও জেমস নিশাম বড় জুটি দাঁড় করান। ডেভন রানের চাকা সচল রাখেন আর অপরপ্রান্তে ঝড়ো গতিতে ব্যাটিং করতে থাকেন নিশাম।
২৯ বলে ৪১ রান করে বিদায় নেন ডেভন। তবে ছুটতে থাকে নিশামের ব্যাট। তার সাথে যোগ দেন নিউজিল্যান্ডের ভবিষ্যৎ অধিনায়ক মিচেল স্যান্টনার। এই দুইজনের ঝড়ো ব্যাটে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।
২৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন নিশাম। তার ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৩টি চার। স্যান্টনার অপরাজিত থাকেন ১৮ বলে ৩১ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি ছক্কা।
তার আগে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ঝড়ো শুরু এনে দেন আন্দ্রে ফ্লেচার ও ব্রেন্ডন কিং। ৩.২ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ৫৮ রান। ১৪ বলে ৩৪ রানের ক্যামিও দেখিয়ে বিদায় নেন ফ্লেচার। তারপর লকি ফার্গুসন ও টিম সাউদির আক্রমণে ১ রানের ভেতরে ৫টি উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট। কিং, শিমরণ হেটমায়ার, নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল ফিরে যান পরপর।
ফ্যাবিয়ান অ্যালেনকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক কাইরন পোলার্ড। অ্যালেন আউট হওয়ার আগে তাদের জুটিতে ৮৪ রান। ফার্গুসনের শিকারে পরিণত হওয়ার আগে অ্যালেন করেন ২৬ বলে ৩০ রান।
পোলার্ড স্বভাবসুলভ মারমুখী ব্যাটিং করতে থাকেন। ৩৭ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন পোলার্ড। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ৮টি ছক্কায়। পোলার্ড একাই কিউই বোলারদের ধ্বসিয়ে দেন। ৩০ বলে অর্ধশতক পূর্ণ করার পরে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
পোলার্ডের টর্নেডো ব্যাটিংয়ে ম্লান হয়ে গিয়েছে ফার্গুসনের কীর্তি। ৪ ওভারে মাত্র ২১ রানের বিনিময়ে ৫টি উইকেট শিকার করেছেন এই কিউই পেসার। দুইটি উইকেট শিকার করেন সাউদি।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১৮০/৭ (১৬ ওভার)
পোলার্ড ৭৫*, ফ্লেচার ৩৪, অ্যালেন ৩০;
ফার্গুসন ৫/২১।
নিউজিল্যান্ড ১৭৯/৫ (১৫.২ ওভার) (লক্ষ্য ১৭৬)
নিশাম ৪৮*, ডেভন ৪১, স্যান্টনার ৩১, ফিলিপস ২২;
থমাস ২/২৩।
নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




