-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উইকেট শিকারের পর সতীর্থদের সাথে আলিসের উল্লাস। ছবি: সংগৃহীত[/caption]
ম্যাচ শেষে ম্যাচসেরা ক্রিকেটার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যেন লজ্জায় কুঁজো হয়ে যাচ্ছিলেন। তাকে চেনেনই কম লোক। অথচ তখন তিনি রীতিমত একজন তারকা! ঢাকা ডায়নামাইটসে নেট বোলার হিসেবে কাজ করতে গিয়েও মূল দলে খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্তি। নিজের পরিচয় জানিয়ে আলিস বলেন, ‘আমার নাম আলিস আল ইসলাম। আমি ঢাকা ডায়নামাইটসের নেট বোলার ছিলাম। আগে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলেছি।’
ডায়নামাইটসদের নেটে বল করার সময় আলিস নজর কাড়েন দলের কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের। তিনিই পরে আলিসকে নিয়ে আসেন বড় পর্যায়ে।
২২ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার বলেন, ‘নেট বোলিং করার সময় সুজন স্যার আমাকে দেখেন। দেখে ওনার বিশ্বাস হয় যে আমি ভালো করতে পারব, তারপর আমাকে টিমে নেয়। তারপর টিম ম্যানেজমেন্ট, খেলোয়াড়রা আমাকে সাপোর্ট করে। তারপর সেরা একাদশে ঢুকি।’
বিপিএলে তো বটেই, ‘হোম অব ক্রিকেটেও’ আলিসের এই প্রথমবার খেলতে নামা। নার্ভাস ছিলেন তাই স্বভাবতই। দুটি ক্যাচ হাতছাড়া করেছেন, তবে তখনও সতীর্থদের সমর্থন হারাননি।
আলিস বলেন, ‘আসলে এটা আমার বিপিএলে প্রথম ম্যাচ। খোলাসা করে বলতে গেলে স্টেডিয়ামেই এটা আমার প্রথম ম্যাচ। আমি আসলে অনেক নার্ভাস ছিলাম। তবে ক্যাচ দুটি ড্রপ করার পর সতীর্থরা অনেক সাপোর্ট করেছে, কোচ সাপোর্ট করেছেন। সবাই আসলে অনেক সাহস দিয়েছেন। তাতে মনে হয়েছে ভালো জায়গায় বলটা করতে পারি যদি, তাহলে ভালো কিছু হতে পারে। আমি শুধু ভালো জায়াগায় বল করতে চেয়েছি।’