-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জিম্বাবুয়ে ক্রিকেটের দুঃসময় যেন পিছু ছাড়ছে না। আইসিসির পূর্ণ সদস্য দেশটির জাতীয় দল এবার বিশাল ব্যবধানে হেরে বসেছে সহযোগী দেশ নেদারল্যান্ডের কাছে। দ্যা হগ স্টেডিয়ামে স্বাগতিকরা সফরকারীদের হারিয়েছে ১৪৯ রানে!
সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের ৩ বল আগেই নেদারল্যান্ড অলআউট হয়ে যায় ২৭৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান আসে মাইকেল রিপ্পনের ব্যাট থেকে। জিম্বাবুয়ের পক্ষে ক্রিস এমপুফু ৪টি উইকেট শিকার করেন।
সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমেও নেদারল্যান্ডের বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ম্যালকম ওয়েলার ছাড়া প্রতিরোধ গড়ার চেষ্টায় সফল হননি কেউই। দলের পক্ষে একমাত্র বিশ ছাড়ানো ইনিংস এসেছে অর্ধশতক হাঁকিয়েই আউট হয়ে যাওয়া এই অলরাউন্ডারের ব্যাট থেকে। ১০ রানের নিচে আউট হয়েছেন দলের ৬ জন ব্যাটসম্যান। নেদারল্যান্ডের পক্ষে শেন স্নেটার এবং ভ্যান ডার মারউই ৩টি করে উইকেট শিকার করেন।
উল্লেখ্য, এই ম্যাচে হারলেও সিরিজের প্রথম দুই ম্যাচে জয়ের সুবাদে ২-১ ব্যবধানে সিরিজের ট্রফি জিতে জিম্বাবুয়ে।