-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে ব্যাট করতে নেমে এদিনও পূর্ণ ৫০ ওভার ব্যাট করতে পারেননি নেপালি ব্যাটসম্যানরা। ইনিংসের ৭ বল বাকি থাকতেই ২১৬ রানে গুটিয়ে যায় সফরকারী দলটির ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান আসে অষ্টম ব্যাটসম্যান হিসেবে নামা সম্পাল কামির ব্যাট থেকে। মাত্র ৪৬ বলের মোকাবেলায় পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে এই ইনিংস গড়েন তিনি। এছাড়া অধিনায়ক পরশ খাড়কা ৬৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন। অন্যান্যদের মধ্যে সুবাস খাকুরেল ও দীপেন্দ্র সিং দুজনই ১৯ রান করেন।
নেদারল্যান্ডের পক্ষে ফ্রেড ক্লাসেন তিনটি, মাইকেল রিপ্পন ও পিটার সিলার দুটি এবং পল ভন মিকারেন একটি উইকেট লাভ করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে কোনো রান জড়ো করার আগেই একটি উইকেট হারায় নেদারল্যান্ড। দলীয় ৩০ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর শুরুর ধাক্কা সামলান ডেনিয়েল টার ব্রাক ও ওয়েসলে ব্যারেসি। তবে ব্রাকের ধীরগতির ইনিংস দলের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। মাত্র দুটি চারে ৮৩ বলে ৩৯ রান করে ব্রাক বিদায় নিলে দলের হাল ধরার চেষ্টা করেন ব্যারেসি। তবে ৮৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন বিদায় নেন তিনিও। এরপর আর কেউই মূলত মাথা তুলে দাঁড়াতে পারেননি। শেষদিকে অবশ্য জয় এনে দেওয়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক পিটার সিলার। ইনিংসের শেষ বলে দশম ব্যাটসম্যান হিসেবে ফ্রেড ক্লাসেন রানআউট হলে ১ রানের নাটকীয় জয় পায় নেপাল।
সফরকারীদের পক্ষে সন্দ্বীপ লামিচানে তিনটি এবং ললিত ভাণ্ডারী দুটি উইকেট শিকার করেন। সম্পাল কামি হন ম্যাচের সেরা খেলোয়াড়।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল ২১৬/১০ (৪৮.৫ ওভার); কামি ৬১, পরশ ৫১; ক্লাসেন ৩৮/৩, রিপ্পন ৪৬/২
নেদারল্যান্ড ২১৫/১০ (৫০ ওভার); ব্যারেসি ৭১, ব্রাক ৩৯; লামিচানে ৪১/৩, ভাণ্ডারী ৪৩/২
ফল: নেপাল ১ রানে জয়ী।