-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সবচেয়ে দামি ক্যাপ: ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান স্যার ডোনাল্ড ব্রাডম্যানের পরিহিত ব্যাগি গ্রিনটি ক্রিকেটের সবচেয়ে দামি ক্যাপ হিসাবে গিনেজ বুকে জায়গা করে নেয়। নিলামে ক্যাপটি বিক্রি হয় ৪ লাখ ১৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার অথবা ২ লাখ ৮৩ হাজার মার্কিন ডলারে।
ক্রিকেটের সবচেয়ে দ্রুততম বল: গতির ঝড় তুলে খ্যাতনামা হয়ে আছেন পাকিস্তানের শোয়েব আখতার। ক্রিকেটের সবচেয়ে দ্রুততম বলটি করে সেই মাইলফলকও নিজের দখলে নিয়েছেন তিনি। তার করা ১৬১.৩ কিলোমিটার/ঘণ্টার বলটি ক্রিকেটের সবচেয়ে দ্রুততম বল হিসাবে গিনেজ বুকে জায়গা করে নিয়েছে।
সাবেক পাকিস্তানি পেসার সাধারণ ১৫০ গড়ে বল করে ব্যাটসম্যানদের মনের ত্রাসে পরিণত হয়েছিলেন। ২০০৩ বিশ্বকাপে এই দ্রুততম বলটি তিনি করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। এই মাইলফলক এখনো কেউ ভাঙতে পারেননি।
সবচেয়ে কম রান খরচে ইনিংসে ১০ উইকেট শিকার: এই রেকর্ডটি করে গিনেজ বুকে জায়গা করে নিয়েছিলেন সাবেক ইংলিশ টেস্ট ক্রিকেটার হেডলি ভেরিটি। ১৯৩২ সালের ১২ জুলাই, ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচ ইনিংসের ১০টি উইকেটই শিকার করেছিলেন তিনি। এবং খরচ করেছিলেন মাত্র ১০ রান।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ গড়: সাদা পোশাকের ক্রিকেটে একজন ব্যাটসম্যানের গড় ৯৯.৯৪! ভাবতেই অবাক লাগে না? কিন্তু এক সময়ে অসম্ভব মনে করা এই ঘটনাকে সম্ভব করেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডন ব্রাডম্যান। তার ব্যাটিং যেন ছিল ভিডিও গেমের মতোই সাবলীল। ২৯টি শতক হাঁকিয়েছিলেন ক্যারিয়ারে। ক্যারিয়ারের শেষ ইনিংসে শূন্য রানে আউট না হলে গড় ছাড়িয়ে যেত একশত। এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে ব্র্যাডম্যানের একটা ক্যাপের দাম কেন বেশি দামে বিক্রি হয়েছে।
সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব: সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার গ্রায়েম স্মিথের দখলে আছে এই রেকর্ডটি। দক্ষিণ আফ্রিকাকে ১০৯টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়ে দেশকে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়ে গিনেজ বুকে উঠেছেন স্মিথ।
স্মিথের গড়া এই রেকর্ডটি এখনো অনেক দিন তার দখলে থাকবে এটি নিশ্চিত। রেকর্ডটি ভাঙবে কিনা তা নিয়েও আছে সংশয়। স্মিথের পরেই ৯৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে দ্বিতীয় স্থানে আছেন অ্যালান বোর্ডার।
বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন ৫৫টি ম্যাচে। কোহলি যদি এখনো ৫ থেকে ৬ বছর টানা অধিনায়কত্ব করতে পারেন তাহলে এই রেকর্ড ভাঙার সম্ভাবনা তার আছে।
দীর্ঘতম নেট সেশন: ভারতের তরুণ ক্রিকেটার কার্বে নগর তিন দিন ও দুই রাত ব্যাটিং অনুশীলন করে এই রেকর্ড নিজের করে নেন। তিনি টানা ব্যাটিং করেছিলেন ৫০ ঘণ্টা ৫ মিনিট ৫১ সেকেন্ড। সেই সময়ে তিনি খেলেছিলেন মোট ২ হাজার ৪৪৭ ওভার।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




