-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
পিএসএলের পঞ্চম আসর শুরু হয় কোনো বাংলাদেশির অংশগ্রহণ ছাড়াই। করোনার কারণে মার্চে প্লে-অফ মাঠে গড়ানোর আগেই বন্ধ হয় টুর্নামেন্ট। স্বাস্থ্যবিধি মেনে ফের শুরু হয় গত ১৪ নভেম্বর। প্লে-অফের জন্য তামিমকে দলে নেয় লাহোর কালান্দার্স।
দুই-দুইটি এলিমিনেটর ম্যাচ খেলে লাহোর কালান্দার্স উঠেছে ফাইনালে। এই দুই ম্যাচে দলের ইনিংস গড়ে দেওয়ার পেছনে ভূমিকা আছে তামিমেরও। পেশোয়ার জালমির বিপক্ষে প্রথম ম্যাচে ১০ বলে ১৮ রান করেন। দ্বিতীয় ম্যাচে আরও ভালো করার ইঙ্গিত দিয়ে ২০ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন।
এই দুই ম্যাচ শেষে পিএসএলে তামিমের ব্যাটিং গড় এখন ৩৮, যা টুর্নামেন্টের সবগুলো আসর মিলিয়ে সর্বোচ্চ ব্যাটিং গড়ের মধ্যে শীর্ষে। টুর্নামেন্টের ইতিহাসে মোট ৪টি অর্ধশতক আছে তামিমের, চারটি আলাদা ইনিংসে ছিলেন অপরাজিত, খেলেছেন মোট ১৯ ইনিংস। তামিমের পর আছেন লাহোরকে ফাইনালে তোলার নায়ক ডেভিড ভিসা। তার গড় ৩৬.৮৫। যদিও তামিমের চেয়ে একটি ইনিংস কম খেলেছেন তিনি।
ব্যাটিং গড়ের শীর্ষ পাঁচে তামিমের পেছনে রয়েছেন লুক রনকি, বাবর আজম ও অ্যালেক্স হেলস। একনজরে দেখে নিন পিএসএলের সর্বোচ্চ ব্যাটিং গড়ের শীর্ষ পাঁচ।