-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শোয়েব আখতার। ফাইল ছবি[/caption]
পিএসএলের সর্বশেষ আসরের ফাইনালে করাচি কিংসের কাছে হেরে রানার্স আপ হয়েছিল লাহোর কালান্দার্স। তবে চলতি আসরে সবশেষ টানা চার ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দলটি।
লাহোরের দলটিতে তারকা খেলোয়াড়ের কোন কমতি নেই। রশিদ খান, মোহাম্মদ হাফিজ, ফখর জামানদের মতো তারকাদের নিয়ে গড়া দলটিকে নেতৃত্ব দিচ্ছেন ৩৬ বছর বয়সী সোহেল আখতার। তারুণ্য আর অভিজ্ঞদের মিশেলে দারুণ এক দল লাহোর কালান্দার্স। সমস্যাটা তাই খেলোয়াড়দের মধ্যে নয়, টিম ম্যানেজমেন্টে দেখছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।
তাইতো পিএসএলের ফ্রাঞ্চাইজিটি কিনে নিয়ে ম্যানজম্যান্টে পরিবর্তন আনতে চান শোয়েব। তিনি আশা করছেন, তার মালিকানায় দলটি ঘুড়ে দাঁড়াবে এবং লাহোরের ক্রিকেটপ্রেমীরা নিজেদের দলকে ঘিরে আবারও উদযাপনের উপলক্ষ্য পাবেন। সেই লক্ষ্যে ইতোমধ্যেই দলটির মালিক পক্ষের সাথে যোগাযোগ করেছেন তিনি। দলটি কিনতে পারলে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' খ্যাত শোয়েব 'লাহোর এক্সপ্রেস' হিসেবে নতুন নামকরণ করতে চান।
এই প্রসঙ্গে শোয়েব আখতার বলেন, “আমি রানা ও তার ভাইদের সাথে লাহোরের ফ্রাঞ্চাইজিটি কেনার ব্যাপারে কথা বলেছি। আমি নাম পরিবর্তন করে দলটিকে 'লাহোর এক্সপ্রেস' হিসেবে গড়ে তুলতে চাই। এবং ম্যানেজমেন্টে পরিবর্তন আনব। বর্তমান মালিক ও ম্যানেজমেন্ট ক্রিকেট নিয়ে সচেতন নয়। তারা লাহোরের ব্র্যান্ডটিকে ডোবাচ্ছ।”
কিন্তু শোয়েবের আশা সহসাই পূরণ হচ্ছে না। কেননা লাহোরের ফ্রাঞ্চাইজিটির বর্তমান মালিক ফাওয়াদ রানা দলটি বিক্রি করতে রাজি হয়নি। তবে এবারই প্রথম না, সাবেক এই পাকিস্তানি তারকা ক্রিকেটার আগেও পিএসএলে দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন।
আগের বার তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পিএসএলে আরো অন্তত দু'টি নতুন দল যোগ করতে পরামর্শ দেন। এবং পিসিবির কাছে তার মালিকানায় একটি ফ্র্যাঞ্চাইজি দেওয়ার নিশ্চয়তা চান। তবে সেসময় শোয়েবের কথায় খুব একটা সায় দেয়নি পিসিবি।