-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চেতেশ্বর পুজারা। ছবিঃ গেটি ইমেজস[/caption]
সদ্য সমাপ্ত জোহানেসবার্গ টেস্টের চ্যালেঞ্জিং উইকেটে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন পুজারা। আজিঙ্কা রাহানের সাথে তার ১১১ রানের পার্টনারশিপে ভর করেই দক্ষিণ আফ্রিকাকে ২৪০ রানের টার্গেট দেয় ভারত। যদিও স্বাগতিকরা সেই লক্ষ্যে পৌঁছে যায় ৭ উইকেট হাতে রেখেই। তবে ভারত জয়ের মুখ না দেখলেও ভারতীয় ব্যাটার পুজারাকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। গাভাস্কার পুজারাকে তুলনা করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটিং গ্রেট হাশিম আমলার সাথে।
গাভাস্কার জানান, ‘আমি যখনই তাকে (পুজারা) দেখি আমার হাশিমের কথা মনে পড়ে যায়। হাশিমের ব্যাটিংয়ে একটি ধীর-স্থির-শান্ত ভাব রয়েছে। যেসব পিচে বল টার্ন করে সেক্ষেত্রে হাশিমের ব্যাটিং দেখলে মনে হত যেন কিছুই ঘটছে না। পুজারার ক্ষেত্রেও ব্যাপারটি একইরকম।’
পুজারার মত স্বভাবের কেউ ড্রেসিংরুমে থাকাটাকে দারুণ মনে হয় গাভাস্কারের কাছে। তিনি জানান, ‘এ বিষয়টি সত্যিই দারুণ। মাঠের উপস্থিতি হয়ত খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় না, কিন্তু পুজারার মত স্বভাবের কেউ যদি ড্রেসিংরুমে থাকে তখন সত্যিই বিষয়টি অসাধারণ।’
[caption id="attachment_187211" align="aligncenter" width="612"]
সুনীল গাভাস্কার। ছবিঃ গেটি ইমেজস[/caption]
তিনি আরও জানান, ‘আন্তর্জাতিক ক্রিকেটে একেকজন একেক ধরনের সিদ্ধান্ত নিতে চাইবে। সবাই ভিন্ন কিছু করতে চায়। যদি আপনার দলে পুজারার মত কেউ একজন থাকে যে সবকিছু ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নিবে তাহলে তা বাড়তি সুবিধা দেয়।’
চলমান টেস্ট সিরিজে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চলছে ১-১ সমতা। সিরিজ নির্ধারণী তৃতীয় এবং শেষ টেস্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কেপটাউনের নিউল্যান্ডসে। আগামী ১১ই জানুয়ারি 