-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস হেরে ব্যাট করতে নেমে অভিষকা ফার্নান্দোর শতকে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারান লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৩৩৮ রান। শ্রীলঙ্কাকে এদিন দারুণ শুরু এনে দেন দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশাল পেরেরা। অধিনায়ক করুনারত্নে ৩২ রান করে সাজঘরে ফিরলেও কুশাল পেরেরা তুলে নেন অর্ধ-শতক। রানআউট হয়ে সাজঘরে ফেরার আগে ৫১ বলের মোকাবেলায় করেন ৬৪ রান।
ক্যারিবীয়দের পক্ষে অধিনায়ক জেসন হোল্ডার শিকার করেন দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পান শেল্ডন কটরেল, ওশানে থমাস ও ফাবিয়ান অ্যালেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই সুনীল আমব্রিস ও শাই হোপকে হারিয়ে চাপে পড়ে যায় উইন্ডিজ। গেইলের ৩৫ রানের ইনিংস বড় না হওয়ায় বিপর্যয়ের সম্ভাবনা দেখা দেয়। তবে পুরানের দৃঢ়চেতা ব্যাটিং দলকে দেখায় জয়ের স্বপ্ন।
১০৩ বলের মোকাবেলায় ১১টি চার ও ৪টি ছক্কায় তার গড়া ১১৮ রানের ইনিংসের ইতি ঘটলে ক্যারিবীয়দের জয়ের স্বপ্নও নষ্ট হয়ে যায়। তার আগে ৩২ রান করা ফাবিয়ান অ্যালেন দারুণ সঙ্গ দিচ্ছিলেন পুরানকে। শেষদিকে হার্ড হিটার ব্যাটসম্যানের অভাবে উইন্ডিজের ইনিংস থামে ৩১৫ রানে, ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে।
শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা তিনটি এবং কাসুন রাজিথা, জেফরি ভ্যান্ডারসে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস: উইন্ডিজ
শ্রীলঙ্কা ৩৩৮/৬ (৫০ ওভার)
অভিষকা ১০৪, কুশাল পেরেরা ৬৪, থিরিমান্নে ৪৫*, কুশাল মেন্ডিস ৩৯
হোল্ডার ৫৯/২, অ্যালেন ৪৪/১
উইন্ডিজ ৩১৫/৯ (৫০ ওভার)
পুরান ১১৮, অ্যালেন ৫১, গেইল ৩৫
মালিঙ্গা ৫৫/৩, ম্যাথিউস ৬/১, ভ্যান্ডারসে ৫০/১
ফল: শ্রীলঙ্কা ২৩ রানে জয়ী।