-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজ যে দলই পাঠাক না কেন মুমিনুল নিজের মতো করেই খেলবেন। তিনই বলেন, "আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে তারা সবাই ভালো। ওরা যদি এক নম্বর দলও পাঠায় আমি তো আমার প্রসেস অনুযায়ী খেলি। আমাদের প্ল্যান, রুটি, প্রসেস অনুযায়ী খেলব।"
প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দল। দীর্ঘদিন পর খেলার সুযোগ পেয়ে তা কাজে লাগাতে চায় টাইগাররা। তিনি বলেন, "অনেক দিন পর টেস্ট খেলবো, এটা অনেক ভালো একটা সুযোগ আমাদের জন্য। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।"
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সারির দল পাঠানোর ফলে সিরিজে কাগজে কলমে বাংলাদেশকে এগিয়ে রাখছে সবাই। মুমিনুল মনে করিয়ে দিলেন পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ আসলেও বাংলাদেশের তাদের হারানোর সামর্থ্য আছে। ২০১৮ সালে বাংলাদেশ সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে টাইগাররা জিতেছিল ২-০ ব্যবধানে।
মুমিনুল বলেন, "একটা কথা বলবো, আগেও ওদের পূ র্ণশক্তির দল এসেছিল। আমাদের কাছে হেরে গিয়েছে। ওরা কি দল পাঠাচ্ছে এটা নিয়ে আমরা ভাবছি না। আমরা অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলব, সেটা আমাদের জন্য রোমাঞ্চকর। আমরা নিজেদের সেরাটা খেলতে শতভাগ চেষ্টা করব।"