-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান জড়ো করে মুলতান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন সোহাইব মাকসুদ। মাত্র ৩৫ বলের মোকাবেলায় ৬টি চার ও ৩টি ছক্কায় এই অপরাজিত ইনিংস সাজান তিনি। এছাড়া অর্ধশতকের দেখা পান রাইলি রুশো। মাত্র ২১ বলে ৫০ রান করেন তিনি, হাঁকান ৫টি চার ও ৩টি ছক্কা।
অন্যান্যদের মধ্যে শাণ মাসুদ ৩৭, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৩০ ও খুশদিল শাহ ৫ বলে অপরাজিত ১৫ রান করেন। পেশোয়ারের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন সামিন গুল ও মোহাম্মদ ইমরান।
[caption id="attachment_162726" align="aligncenter" width="1309"]
প্রথমবারের মত পিএসএলের শিরোপা জিতল মুলতান সুলতানস।[/caption]
জয়ের লক্ষ্যে খেলতে নেমে কামরান আকমলের ভালো শুরুর পরও ৫৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে পেশোয়ার। কামরান ২৮ বলে ৩৬ রান করে বিদায় নেন। চতুর্থ উইকেটে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন শোয়েব মালিক ও রভম্যান পাওয়েল। পাওয়েল ১৪ বলে ২৩ রান করে বিদায় নিলেও লড়াই চালিয়ে যান মালিক।
তবে অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থাকতে আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। ৪৮ রানের ইনিংসে ২৮ বলের মোকাবেলায় তিনটি করে চার-ছক্কা হাঁকান মালিক। তার বিদায়ের পর দল খেই হারিয়ে ফেলে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান জড়ো করে পেশোয়ার।
সংক্ষিপ্ত স্কোর
টস : পেশোয়ার জালমি
মুলতান সুলতান্স : ২০৬/৪ (২০ ওভার)
মাকসুদ ৬৫*, রুশো ৫০, শান ৩৭
গুল ২৬/২, ইমরান ৪৭/২
পেশোয়ার জালমি : ১৫৯/৯ (২০ ওভার)
মালিক ৪৮, আকমল ৩৬, পাওয়েল ২৩
তাহির ৩৩/৩, মুজারাবানি ২৬/২