-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশ সর্বশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল ২০১৩ সালে। ৮ বছর আগের ঐ সফর টাইগারদের জন্য মোটেও সুখকর ছিল না। সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৩৫ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। এছাড়া টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ড্র করলেও ওয়ানডে সিরিজে হেরেছিল টাইগাররা।
তবে টাইগারদের এবারের জিম্বাবুয়ে সফরের শুরুটা হয়েছে দুর্দান্ত। সফরের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে মুমিনুলরা। ক্রিকেটাররাও আছেন বেশ ছন্দে। তাই এবার ওয়ানডে অধিনায়ক তামিমও একই পথে হাঁটতে চান।
জিম্বাবুয়ে বিপক্ষে প্রথম ওয়ানডের আগে সকালের পেসবান্ধব উইকেটের দিকে মনোযোগ টাইগারদের ওয়ানডে অধিনায়কের। আগে বোলিং করলে তিনি প্রথম ঘন্টা কাজে লাগানোর তাগিদ দিলেন বোলারদের। আর ব্যাট করতে নামলে সেটা চ্যালেঞ্জিং হবে বলে মানছেন তামিম।
হারারে থেকে ম্যাচপূর্ব অনলাইন সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'জিম্বাবুয়েতে ২-৩টা সিরিজ খেলেছি তবে ৬-৭ বছর আগে। সাড়ে নয়টায় ম্যাচ শুরু হবে, তাই বোলাররা শুরুতে সুবিধা হবে বিশেষ করে প্রথম ঘণ্টায়। এটা চ্যালেঞ্জিং হবে যদি আগে ব্যাট করি। আগে ব্যাট করলে সাবধান থাকতে হবে। আগে বোলিং করলে এই এক ঘণ্টা কাজে লাগাতে হবে।'
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। তাই এই সিরিজ থেকে ৩০ পয়েন্ট তুলে নেওয়া টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে ৯ ম্যাচে ৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে প্রতিটি ম্যাচ জিতে নিজেদের অবস্থান দৃঢ় রাখতে চান তামিম। সেক্ষেত্রে প্রথম ম্যাচ দিয়ে ভালো শুরুকে চাবিকাঠি মানছেন তিনি। সিরিজ জয়ের ব্যাপারেও আশাবাদী টাইগার অধিনায়ক।
তামিম জানান, 'ভালো শুরু করাই আমার কাছে কী পয়েন্ট। আমাদের সব সুযোগ কাজে লাগাতে হবে। আমি তো চাইব প্রত্যেক ম্যাচই জিততে। কিন্তু দিন শেষে এটা ক্রিকেট। আশাবাদী সিরিজ জিতব। কালকের প্রথম ম্যাচই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে bdcrictime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




