-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শনিবার (২৬ ডিসেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে ৫৪ রানের মিধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এরপর দলের হাল ধরেন দীনেশ চান্দিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে দলীয় রান পৌঁছায় ১৮৫-তে।
তবে পায়ের পেশিতে টান লাগলে এম্বুলেন্সে বসে মাঠ ছাড়তে হয় ধনঞ্জয়াকে। শেষপর্যন্ত আর মাঠে নামা হয়নি। তখনই বোঝা গিয়েছিল- দিনের খেলা তো বটেই, ধনঞ্জয়ার হয়ত এই ইনিংস বা এই ম্যাচ কিংবা এই সিরিজেও আর মাঠে নামা হবে না।
২৯ বছর বয়সী অলরাউন্ডারের মেডিকেল পরীক্ষার রিপোর্টের হাতে আসায় দুঃসংবাদই পেতে হয়েছে শ্রীলঙ্কাকে। ৭৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া ক্রিকেটার মেডিকেল টিমের সহায়তায় ড্রেসিংরুমে ফেরার পর প্রাথমিক চিকিৎসা নেন। রিপোর্ট জানিয়েছে, ধনঞ্জয়াকে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
ধনঞ্জয়া নিজেও এই আশঙ্কা করেছিলেন। প্রথম দিনের খেলা শেষে লঙ্কান ক্রিকেটার চান্দিমাল জানান, 'চোট পাওয়ার পরপরই ধনঞ্জয়া আমাকে জানায় পেশিতে টান লেগেছে। সে ভাবছে, আগামী দুই বা তিন সপ্তাহ খেলতে পারবে না। দেখা যাক এমআরআই রেজাল্ট কী আসে। আশা করি দ্রুতই সেরে উঠবে। আজ দারুণভাবে ব্যাট করছিল।'





