-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

১. রাইলি রুশো
তালিকার প্রথমেই আছেন রংপুর রাইডার্সের টপ অর্ডার ব্যাটসম্যান রাইলি রুশো। রংপুরের খেলা পাঁচটি ম্যাচেই খেলেছেন রুশো। প্রথম পাঁচ ম্যাচে তার সংগ্রহ ২৩০ রান। তার স্ট্রাইকরেট ১৩১.৪২। পাঁচ ম্যাচে করেছেন দুইটি ফিফটি। ইনিংস সর্বোচ্চ রান ৮৩।
২. নিকোলাস পুরান
দ্বিতীয় স্থানে আছেন সিলেট সিক্সার্সের ব্যাটসম্যান নিকোলাস পুরান। সিলেট সিক্সার্সের খেলা প্রথম তিন ম্যাচেই রান পেয়েছেন পুরান। দুইটি অর্ধশতক ও একটি চল্লিশোর্ধ্ব ইনিংসে পুরানের সংগ্রহ ১৬৫। তার স্ট্রাইকরেট ১৫৭.১৪। ইনিংস সর্বোচ্চ রান ৭২।
৩. হযরতউল্লাহ জাজাই
১৪০ রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ঢাকা ডায়নামাইটসের ওপেনার হযরতউল্লাহ জাজাই। ঢাকার প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জাজাই। তবে পরের দুই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি এই আফগান ব্যাটসম্যান। তার ইনিংস সর্বোচ্চ রান ৭৮। স্ট্রাইকরেট ১৬৬.৬৬।
৪. মুশফিকুর রহিম
তালিকায় চতুর্থ ও দেশি ক্রিকেটারদের মধ্য প্রথম অবস্থানে আছেন মুশফিকুর রহিম। গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪১ বলে ৭৫ রানের এক ঝড়ো ইনিংস খেলেই মুশফিক উঠে এসেছেন সেরা পাঁচে। সেই সাথে বিপিএলের সব আসর মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন মুশফিক। এই বিপিএলের প্রথম চার ম্যাচে মুশফিকের সংগ্রহ ১৩৯ রান। স্ট্রাইকরেট ১৩৩.৬৫।
৫. জুনায়েদ সিদ্দিক
দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে আছেন জুনায়েদ সিদ্দিক। এবারের বিপিএলের প্রথম পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে আছেন খুলনা টাইটান্সের ওপেনার জুনায়েদ। দুইটি ত্রিশোর্ধ্ব ইনিংসে জুনায়েদের সংগ্রহ চার ম্যাচে ১০৭ রান। স্ট্রাইকরেট ১৩৫.৪৪। জুনায়েদ ভালো শুরু এনে দিলেও অন্যদের ব্যর্থতায় এখনো জয়ের মুখ দেখেনি খুলনা টাইটান্স।