-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দু'দলের মধ্যকার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া মাঠে যথাক্রমে ২২, ২৩ ও ২৪ এপ্রিল। তিন ম্যাচই অনুষ্ঠিত হবে সকাল দশটায়।
ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক এ সিরিজটি আয়োজন করতে যাচ্ছে সমাজের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠন অ্যাশোসিয়েশন ফর রির্সাচ ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটস ইমপ্লিমেন্টেশন ফর ডিসঅ্যাবিলিটিস (আরদ্রিদ) । তাদের মূল লক্ষ হচ্ছে শারীরিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য একটি বাধামুক্ত একীভূত সমাজ গঠন করা।
গত বছরের সেপ্টেম্বর মাসে ইন্ডিয়ান ক্রিকেট ফেডারেশন ফর দ্যা ডিসঅ্যাবলড (আইসিএফডি) ও আরদ্রিদের মধ্যকার একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে প্রতিবছর বাংলাদেশ স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে শারীরিকভাবে পিছিয়ে থাকা ভারতীয় দল বাংলাদেশে আসবে এবং ঠিক একইভাবে শারিরিকভাবে পিছিয়ে থাকা বাংলাদেশ দল যাবে ভারতে তাদের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে। তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে যারা শারীরিকভাবে পিছিয়ে আছে তারাও সমাজের অংশ এবং তারাও যে পারে দেশ ও জাতিকে সম্মান জানাতে সেটাই তুলে ধরা।
এমন চুক্তির পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের স্বাধীনতা দিবসে সম্মান জানাতে স্বাগতিকদের সাথে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ২০ এপ্রিল ঢাকায় পৌঁছাবে ভারতের শারীরিকভাবে পিছিয়ে থাকা ক্রিকেট দলটি।
২২ তারিখ থেকে বাংলাদেশের মাটিতে বসতে যাওয়া বাংলাদেশ ও ভারত সিরিজের পৃষ্ঠপোষকতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছে প্রাইম ব্যাংক লিমিটেড, বঙ্গবিডি, এপিলিয়ন ও এলিট ফোর্স। রেডিও পার্টনার হিসেবে সহযোগিতায় থাকছে রেডিও ভূমি ৯২.৮ এফএম এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিক্রিকটাইম ডট কম।