-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নতুন খবর হচ্ছে, প্রস্তাবিত ঘরোয়া টি-২০ টুর্নামেন্টটি আয়োজিত হবে খুব শীঘ্রই। আর এতে অংশ নেবেন দেশি ক্রিকেটাররা, যার অংশগ্রহণকারী দল আসবে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে।
দেশীয় ক্রিকেটারদের নিয়ে টি-২০ টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি- এমনটি জানিয়ে মঙ্গলবার সিসিডিএমের সভাপতি কাজী ইনাম আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ঢাকা প্রিমিয়ার লিগের সেরা সাত কিংবা আটটি দলকে নিয়ে একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর লক্ষ্যে আট দলের ভাবনা এসেছে।'
তিনি বলেন, 'দেখা যায়, সেরা ছয় দল সুপার লিগে আর শেষ তিনটি দল রেলিগেশন এড়াতে লড়াই করছে। কিন্তু সাত-আট নম্বরে থাকা দলের কিছু থাকে না। টি-টোয়েন্টি টুর্নামেন্টে সেরা আট দল খেলার সুযোগ পেলে লিগে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে যাবে।’
আপাতত টুর্নামেন্টের ম্যাচগুলো হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনাই বিসিবির। সেই সাথে চলছে টিভিতে সম্প্রচারের চিন্তা-ভাবনাও।
কাজী ইনাম আহমেদ আরও বলেন, 'আমরা মিরপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্ট করতে চাই। নক আউট বা দুই গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে। টিভিতে সরাসরি সম্প্রচার করা গেলে টুর্নামেন্টের আকর্ষণ অনেক বেড়ে যাবে।'
সর্বশেষ বিপিএল ইতোমধ্যে আসরজুড়ে ছিল একাদশ সাজানো প্রসঙ্গে বিতর্কের মুখে। সাত দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে প্রতি দলের একাদশে খেলার সুযোগ পেয়েছেন পাঁচজন করে বিদেশি ক্রিকেটার। এতে ঘরোয়া লিগ মাতানো অনেক দেশি ক্রিকেটারই সুযোগ পাননি পারফরমেন্স প্রদর্শনের। আর এই সমস্যার সমাধানেই নতুন এক পদক্ষেপ নেওয়ার কথা আসে বিসিবির ভাবনায়। যদিও প্রথমে বলা হয়েছিল, বিপিএলের দলগুলোকে নিয়েই আয়োজন করা হবে এই টুর্নামেন্ট।