-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আইসিসির দুর্নীতি বিরোধী শাখার প্রধান অ্যালেক্স মার্শাল একটি ব্রিটিশ গণমাধ্যমকে জানিয়েছেন, অন্যান্য সিরিজের আগে ক্রিকেটারদের ফিক্সিংয়ের বিষয়ে যেভাবে যতটুকু সতর্ক করা হয়, এবার ইংলিশদের তার চেয়েও বেশি সতর্ক করা হয়েছে। কারণ তারা খেলতে গেছেন শ্রীলঙ্কায়, যেখানে এখন ফিক্সিং অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি।
মার্শাল বলেন, 'সাধারণত যেকোনো সিরিজের আগেই আমরা ক্রিকেটারদের বলে দেই কী কী করা যাবে বা কী কী করা যাবে না। কিন্তু শ্রীলঙ্কায় খেলা হলে আমরা একটু বাড়তি সতর্ক থাকি। ভালো করে খেলোয়াড়দের বুঝিয়ে দিই, শ্রীলঙ্কায় গত কয়েক মাসে ঠিক কী ধরনের ম্যাচ ফিক্সিং হয়েছে, কোথা থেকে জুয়াড়িরা কাজ চালায়, কীভাবে ফিক্সিংয়ের প্রস্তাব আসতে পারে। যারা যারা ফিক্সিংয়ের প্রস্তাব দিতে পারে, তাদের ছবি আমরা দলের সবাইকে দিয়ে দেই।'
ফিক্সিং ইস্যুতে শ্রীলঙ্কায় ক্রিকেটীয় কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা পেয়েছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া। জয়াসুরিয়ার মত গ্রেটের নাম যখন ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে, তখন সহজেই বোঝা যায় শ্রীলঙ্কায় ফিক্সিং কতটা রমরমা। মার্শাল বলেন, 'আমরা সনাথ জয়াসুরিয়াকে নির্বাসিত করেছিলাম। শ্রীলঙ্কায় তিনি বড় এক নাম। ফলে শ্রীলঙ্কায় এখন একটা ভয় তৈরি হয়ে গেছে। শ্রীলঙ্কায় ফিক্সিং এখন ফৌজদারি অপরাধ। ধরা পড়লে জেল হবেই। জুয়াড়িদের পক্ষে এই ঝুঁকি নেওয়াটা এখন কঠিন হয়ে গেছে। কয়েক বছর আগেও আমরা অধিকাংশ অভিযোগ পেতাম শ্রীলঙ্কা থেকে।'
মার্শাল অবশ্য এও বলেছেন, এবার ফিক্সিংয়ের সম্ভাবনা কম। তবে কখন কোথা থেকে প্রস্তাব চলে আসে, কেউই জানেন না। প্রস্তাব এলে তা নাকচ করে দিলেও আছে ফেঁসে যাওয়ার ঝুঁকি, যার উজ্জ্বল দৃষ্টান্ত 