-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
এমন অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে সংস্থাটির দাবি, তদন্তের স্বার্থে যতটুকু সহায়তা করা প্রয়োজন, তা করছে না আলজাজিরা।
এক বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে বলা হয়-
‘আমরা সম্প্রচারকারী চ্যানেলটির (আল জাজিরা) সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা তাদের সহযোগিতা করার জন্য ও তথ্য শেয়ার করার জন্য ধারাবাহিকভাবে অনুরোধ করে যাচ্ছি। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে যা আমাদের তদন্তকে ব্যাহত করছে।’
আরও বলা হয়, ‘প্রোগ্রামের বিষয়বস্তু নিঃসন্দেহে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রোডাকশন টিমের কাছে সকল অসম্পাদিত ও অন্যান্য তথ্য আমাদের কাছে হস্তান্তরের অনুরোধ করেছি, যাতে কারে আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে পারি।’
এদিকে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত তিন দেশই যখন ক্রিকেটের আলোচিত তিন 'মোড়ল', তখন বিষয়টি ক্রিকেট অঙ্গনের হট টপিক হয়ে যাওয়ার কথা। তবে এতে বিচলিত না হয়ে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এ প্রসঙ্গে আইসিসিকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে।
বিসিসিআই এক বিবৃতিতে বলে, ‘একটি টিভি চ্যানেলের কথিত অভিযোগের বিষয়ে বিসিসিআইর দুর্নীতি বিরোধী ইউনিট খুব ঘনিষ্ঠভাবে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের সাথে কাজ করছে। বিসিসিআই ক্রিকেটের জন্য ক্ষতিকর কার্যক্রম বা কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।’
একই সুর ক্রিকেট অস্ট্রেলিয়ার কণ্ঠেও। সংস্থাটির প্রধান নির্বাহী জানান, ‘যদিও অভিযোগের বিষয়ে বিশ্বাসযোগ্য কোন প্রমাণ বা ডকুমেন্টারি বা কোন ফুটেজ এখনো দেখিনি, তবু অভিযোগটি আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি এবং এ বিষয়ে পূর্ণ তদন্ত করা হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করবে।’