-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
২০২০ সালের বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়ে গিয়েছিল ২০১৯ সালেই৷ কোনো দলই আশরাফুলকে নিয়েছিল না। সেই থেকেই হয়তো আরও জেদ চেপে বসেছিল। ২০১৯ সালের নভেম্বর থেকে কঠোর পরিশ্রম শুরু করেন৷ প্রায় ১৩ কেজি ওজন কমিয়েছিলেন তারপরে। এ বছরে কোভিড-১৯ এর জন্য সব ওলট-পালট হয়ে গেলেও জুলাই মাসেই অনুশীলনে ফিরেছিলেন আশরাফুল। নিজ উদ্যোগে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। সাথে রেখেছিলেন কোচ সারোয়ার ইমরানকে।
ফেসবুক লাইভের এক বিশেষ আয়োজনে আশরাফুল বলেন, 'কুরবানি ঈদের আগে থেকেই অনুশীলন শুরু করেছিলাম প্রিমিয়ার লিগ আয়োজন হতে পারে শুনে। তারপর প্রেসিডেন্ট কাপ হলো কিন্তু সুযোগ হলো না। এবার মিনিস্টার রাজশাহীতে সুযোগ পেলাম। গত দুই-তিন ধরেই চেষ্টা করে যাচ্ছিলাম যেন যখন খেলা শুরু হবে আমি একদম প্রস্তুত থাকি। সুযোগটা কাজে লাগাতে পারি।'
'এইজন্য গত আড়াই মাস ধরেই স্কিল, ফিটনেস ট্রেনিং করেছি। আমার মনে হয়েছিল অনুশীলনের সময় একজন কোচ থাকলে ভালো হবে, আমার ভুলগুলো ধরিয়ে দিতে পারবেন। এইসময়টা সারোয়ার ইমরান স্যার আমাকে অনেক সহায়তা করেছেন।'
তিনি আরও যোগ করেন, 'এক দেড়মাস অনুশীলনের পরে ম্যাচ খেলার প্রয়োজনীয়তা দেখলাম। প্রথমে শ্যামলী মাঠে ম্যাচ খেললাম। তারপর কেরানিগঞ্জে একটা স্টেডিয়ামে খেললাম। ওটাই ভালো মনে হলো, একদম উপযুক্ত মাঠ। ২টা তিন দিনের ম্যাচ ও ১০-১২টা টি-টোয়েন্টির প্রস্তুতি ম্যাচ খেলেছি। ফিটনেস, স্কিল সব মিলিয়ে এখন আমি পুরো প্রস্তুত।'
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহী দলে যোগ দেওয়া সম্পর্কে তিনি জানান, '২০ তারিখে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে হয়তো ২১ তারিখে আমরা দলের সাথে হোটেলে উঠে পড়ব। ২৪ তারিখ থেকেই তো আমাদের খেলা শুরু।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 