-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
দ্বিতীয় টেস্টের আগে ফুরফুরে মেজাজে আছেন মুমিনুলরা। ফাইল ছবি[/caption]
প্রথম টেস্টে চার দিন লড়াই করলেও শেষ ইনিংসে দৃষ্টিকটু ব্যাটিং ব্যর্থতায় টাইগাররা গুটিয়ে যায় মাত্র ৫৩ রানে। এতে মুমিনুলের দল বরণ করে ২২০ রানের বিশাল পরাজয়। তবে প্রথম ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো প্রেরণা যোগাচ্ছে টাইগারদের, তাই দ্বিতীয় ম্যাচের আগে সিরিজে পিছিয়ে থাকলেও ক্রিকেটাররা আছেন ফুরফুরে মেজাজে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, 'আগের টেস্টের ইতিবাচক দিক হল- আমরা চার দিন ভালো খেলেছি, একটা সেশন খারাপ খেলেছি। এছাড়া তাসকিন, খালেদরা খুব ভালো বল করেছে। জয়-লিটন ভালো ব্যাটিং করেছ। আর দলগতভাবে আমরা চতুর্থ দিনের শেষ সেশনটা বাজে খেলেছি। তো আমরা খুব ফুরফুরে মেজাজে আছে। ভালো অবস্থানে থেকেই পরের টেস্টে যাচ্ছি।'
অধিনায়ক জানালেন, প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। কাঙ্ক্ষিত জয় তুলে নিতে নিজেদের উজাড় করে দেওয়ার প্রত্যয় তার কণ্ঠে।
[caption id="attachment_196966" align="aligncenter" width="800"]
প্রথম টেস্টের পারফরম্যান্সে নাখোশ নন মুমিনুল। ফাইল ছবি[/caption]
তিনি বলেন, 'অবশ্যই আমি জেতার জন্য খেলব। প্রতি সেশনেই শতভাগ দিয়ে খেলব। অন্তত ১২-১৩ সেশন কিভাবে জিততে পারি সেই চিন্তা নিয়ে এগোতে চাই।'
'আমরা মানসিকতার দিক থেকে কোনোভাবে হারিনি। হারলে তো চার দিন ভালো খেলতাম না। মানসিকভাবে সবাই শক্ত আছি। কালকের ম্যাচেও সেভাবে নামব।'- বলেন মুমিনুল।