-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বিপিএলে মোহাম্মদ মিঠুন। ছবিঃ বিডিক্রিকটাইম [/caption]
সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে মিঠুন বলেন, ‘দেশের হয়ে যদি একটা ম্যাচ জেতাতে পারি, এর চেয়ে ভালো কিছু হতে পারে না! তবুও কখন আমি কোন পরিস্থিতিতে ব্যাটিং করব কিংবা কীভাবে নিজের দলের হয়ে অবদান রাখতে পারব, এটা এখন বলতে পারব না।'
তবে সুযোগ পেলে মিঠুন ম্যাচ জেতাতে চান টাইগারদের, 'অবশ্যই সুযোগ এলে ম্যাচ জেতানোর চেষ্টা করব। যদি খেলি, যতটুকু অবদান রাখা সম্ভব এর চেয়েও বেশি কিছু করার চেষ্টা থাকবে।’
বিপিএলে মিঠুন ছিলেন রংপুর রাইডার্সের ক্রিকেটার। দলটির ট্রফি জেতায়ও রয়েছে তার অবদান। একই দলে ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম বা ক্রিস গেইলের মতো বড় তারকা। তাদের কাছ থেকে মিঠুন শিখেছেন অনেককিছুই।
তিনি বলেন, 'তাদের সঙ্গে পুরো মৌসুম ছিলাম। অনেকগুলো ম্যাচ খেলেছি। তাদের সাথে কথা বলেছি। অভিজ্ঞতা শেয়ার করেছি। তাদের কাছ থেকে অনেক কিছুই শেখার চেষ্টা করেছি।'
মুগ্ধতার ধারাবাহিকতায় মিঠুন জানান, গেইল-ম্যাককালামদের কাছ থেকে অনেক উৎসাহও পেয়েছেন তিনি। আর তাদের ইতিবাচক কথায় হয়েছেন গর্বিত। মিঠুন বলেন, 'তাদের কাছ থেকে অনেক উৎসাহিত হয়েছি। তারা আমাকে নিয়ে ইতিবাচক কথা বললে নিজের কাছে নিজে গর্বিত হতাম।'
বিপিএলে ভালো খেলার সুবাদে সিনিয়র ক্রিকেটারদের সুনাম কুড়িয়েছেন। একে তিনি দেখছেন আত্মবিশ্বাস বৃদ্ধির জ্বালানী হিসেবে, 'গেইল, ম্যাককালাম কিংবা মাশরাফি ভাইয়ের মতো খেলোয়াড়রা যখন সুনাম করে তখন আত্মবিশ্বাসের পর্যায়টা বেড়ে যায়।'