-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে তারুণ্যনির্ভর দল সাজিয়ে বাংলাদেশ সফরে পাঠিয়েছেন লঙ্কান বোর্ডের নির্বাচকরা। সফরকারী দলের খেলোয়াড়দের খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। অন্যদিকে বাংলাদেশ নামছে নিজেদের সবটুকু শক্তি নিয়েই। এছাড়া দেশের মাটিতে এবং ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্সও প্রতিপক্ষকে ভয় পাওয়ানোর মত।
উদানা তাই বাংলাদেশকে নিজেদের চেয়ে এগিয়ে রাখছেন। তার ভাষায়, 'সত্যি বলতে বাংলাদেশ দলে বেশ কয়েকজন সুপারস্টার আছেন। বিপরীতে আমরা তরুণ দল নিয়ে এসেছি কিন্তু আমাদের হারানোর কিছু নেই।'
তবে বাংলাদেশকে যে হারাতে মরিয়া থাকবে লঙ্কানরা, সেই কথা জানাতেও ভুলেননি, 'আমরা এখানে ওদের (বাংলাদেশ) হারাতে এসেছি। তাই আমরা নিজেদের সেরাটা দিতে চাই। কারণ বাংলাদেশ নিজেদের মাঠে খুবই বিপদজনক।'
উদানা দেশের হয়ে খেলেছেন ১৮টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি। সিনিয়র ক্রিকেটাররা না থাকায় তাকেই ধরা যেতে পারে দলের অন্যতম অভিজ্ঞ ক্যাম্পেইনার। সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারদের দলের বাইরে থাকায় দল বেশ খানিকটা শক্তি হারিয়েছে। যদিও এ নিয়ে মন্তব্য করতে চাননি তিনি। বাংলাদেশের বর্তমান গরম আবহাওয়া ও বায়ো সেফটি বাবল বা জৈব সুরক্ষা বলয়ের ধকলকেও বাধা হিসেবে দেখতে চান না উদানা।
তিনি বলেন, 'গরমে খুব একটা সমস্যা হবে না। কারণ শ্রীলঙ্কায় এখান থেকেও বেশি গরম পরছে ইদানীং। আর আমাদের এখন এই বায়োবাবল বিষয়টার সঙ্গে অভ্যস্ত হতে হবে। যে পরিকল্পনাগুলো আসবে সেগুলো মেনে চলতে হবে। আমার মনে হয় আমরা খেলার জন্য প্রস্তুত হয়ে গেছি। কারণ কলম্বোতে আমরা ৫-৬ দিনের অনুশীলন ক্যাম্প করেছি। এখানে দুটি সেশন পেয়েছি। আমরা তৈরি।'