-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জেসন হোল্ডারের সহ-অধিনায়ক ছিলেন ব্রাথওয়েট। হোল্ডারের অনুপস্থিতিতে দলকে নেতৃত্বও দিতেন। গত বছরের নভেম্বর মাসে তাকে সহ-অধিনায়ক থেকেও অপসারণ করা হয় এবং সেই দায়িত্ব দেওয়া হয়েছিল রস্টন চেইজকে। কিন্তু বাংলাদেশ সফরে হোল্ডার ও চেইজ, দুইজনের কেউই আসেননি। ফলে ব্রাথওয়েটকে দেওয়া হয় অধিনায়কত্ব। এক সিরিজ আগেই সহ-অধিনায়কত্ব হারানো ব্রাথওয়েট সুযোগ পেয়েই নিজের আসন গড়ে হয়ে গেলেন স্থায়ী অধিনায়ক।
বাংলাদেশে ব্রাথওয়েটের পারফর্ম দেখে অধিনায়ক নির্বাচন ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে সাহায্য করেছে তা বলেন হারপার, 'বাংলাদেশ আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা দেখেছি সেখানে আমাদের দল কতটা আবেগ ও পেশাদারিত্ব দিয়ে খেলেছে। দৃঢ়তা, একে অপরকে সহযোগিতা করা, দুর্দান্ত টিমওয়ার্ক ও জয়ের জন্য মুখিয়ে থাকা দেখেছি তাদের মাঝে। আর এইক্ষেত্রে তাদেরকে একসূত্রে গেঁথে নিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন ক্রেইগ ব্রাথওয়েট।'
তিনি আরও বলেন, 'এই সিরিজে আমরা ক্রেইগকে ব্যক্তিগত পারফর্মেও ফিরতে দেখেছি। আমরা তো এটাই চেয়েছিলাম। সে খুবই ভালোভাবে নিজের দায়িত্বগুলো পালন করেছে। আমি আশা করছি সামনে ক্রেইগ আরও দীর্ঘ খেলবে।'
বাংলাদেশে সফর করা অন্যান্য খেলোয়াড়দের পারফর্ম নিয়েও সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। বাংলাদেশে আসার আগে দলের সহ-অধিনায়ক থাকা চেইজ তাই জায়গা হারিয়েছেন। হার্পার বলেন, 'যখন আমরা বাংলাদেশ সফরে দলের ও খেলোয়াড়দের ব্যক্তিগত পারফর্ম দেখি, কিছু খেলোয়াড় খুবই ভালো পারফর্ম করেছে এবং দলে তাদের জায়গা ধরে রেখেছে। যার কারণে আগের কিছু নিয়মিত ক্রিকেটারকে এই সফর না করার জন্য জায়গা ছেড়ে দিতে হচ্ছে, যেমন রস্টন চেইজ।'
বাংলাদেশ সফরে না আসলেও দলে ফিরেছেন সাবেক অধিনায়ক হোল্ডার, তবে তাকে অধিনায়কত্ব হারাতে হয়েছে অনেকটা হঠাৎ করেই।